
তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। আজ্জুরিরা যখন টানা ব্যর্থতায় নিমজ্জিত, তখন একের পর এক চাকরি ছাড়ার হিড়িক লেগেছে ইতালি দলে। তারই ধারাবাহিকতায় এবার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সরে দাঁড়ালেন দলটির প্রধান কোচ জেনারো গাত্তুসো। এক বার্তায় এই কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৪৮ বছর বয়সী গাত্তুসো জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার সময় যে লক্ষ্য ছিল, তা পূরণ করতে না পারায় কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিদায়ী বার্তায় গাত্তুসো বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি, কারণ, আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারিনি। তাই আমি মনে করি, জাতীয় দলের কোচ হিসেবে আমার সময় শেষ। ভবিষ্যতের জন্য আমি চাই এটি নতুন কোচিং স্টাফের হাতে তুলে দিতে।’
গাত্তুসো আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট গ্রাভিনা, বুফনসহ ফেডারেশনের সবাইকে ধন্যবাদ জানাই, যাঁরা সব সময় আমাকে আস্থা ও সমর্থন দিয়েছেন। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া ছিল আমার জন্য সম্মানের। এমন একদল খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত, যাঁরা দেশের জার্সির প্রতি অসাধারণ নিষ্ঠা ও আনুগত্য দেখিয়েছেন। তবে সবচেয়ে বড় ধন্যবাদ আমি জানাই সমর্থকদের—সব সময় জাতীয় দলকে নিঃস্বার্থভাবে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য।’
গত মঙ্গলবার জেনিকার প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ইতালি। এই হারের পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ( এফআইজিসি) সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা ও জাতীয় দলের ডেলিগেশন প্রধান, সাবেক জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সবশেষ এই তালিকায় যোগ হলো গাত্তুসোর নাম।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
৪ ঘণ্টা আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৮ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৮ দিন আগে