Ajker Patrika

সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ-ভারত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২২: ০৫
সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ-ভারত
ম্যাচে দারুণ সুযোগ পেয়েও গোল করতে পারেননি রোনান। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী মহারণে ভারতের বিপক্ষে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে আক্রমণ-প্রতি আক্রমণের মেলা দেখা গেলেও গোলের দেখা মেলেনি। তাই অবিচ্ছিন্ন থেকে বিরতিতে গিয়েছে দুই দল।

ফাইনালের শুরু থেকেই আজ বলের দখল ও মাঝমাঠ নিয়ন্ত্রণে দেখা যায় সমানে সমান লড়াই। বাংলাদেশের সেরা সুযোগটি আসে ১৩ মিনিটে। রোনান সুলিভানের ফ্রি-কিক থেকে মিঠু চৌধুরীর হেড পোস্টের কিছুটা বাইরে দিয়ে চলে যায়।

১৮ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মোহাম্মদ মানিকের মাপা ক্রসে সুলিভান সঠিক সময়ে দৌড়ে এলেও দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে পা ছোঁয়াতে ব্যর্থ হন। ম্যাচের ৩২ মিনিটে বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ। গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় ফাঁকা পোস্ট পেয়ে ভারতীয় ফুটবলার চিপ শট নিলেও গোললাইন থেকে তা দারুণভাবে প্রতিহত করেন বাংলাদেশের ডিফেন্ডাররা।

৩৬ মিনিটে ভারত আবারও সুযোগ তৈরি করেছিল, তবে কর্নার থেকে আসা জটলার ভেতর জোড্রিকের নেওয়া হেডটি সহজে তালুবন্দী করেন মাহিন।

প্রথমার্ধের শেষ ১০ মিনিটে বাংলাদেশ খেলার গতি নিয়ন্ত্রণ করে ভারতকে চাপে রাখলেও ডেডলক ভাঙা সম্ভব হয়নি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করার আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয় বাংলাদেশের। মাঝমাঠ থেকে চন্দন রায়ের দূরপাল্লার পাস বক্সের মুখে নিয়ন্ত্রণে নেন সুলিভান। চমৎকার দক্ষতায় ঘুরে দাঁড়িয়ে তিনি ভলি নিলেও তা পোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত