২০১৯ সালের ক্যাসিনো কাণ্ডের পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছিল আরামবাগ ক্রীড়া সংঘের। আর্থিক সংকটে ধুঁকতে থাকা ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন এম স্পোর্টসের স্বত্বাধিকারী মিনহাজুল ইসলাম মিনহাজ। সংকট থেকে উত্তরণ না করে মিনহাজ আরামবাগকে জড়িয়েছেন অনলাইন বেটিং-স্পট ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারিতে। কেলেঙ্কারির অন্যতম কারিগরের নামে তাই ১০ কোটি টাকার মামলা ঠুকেছে আরামবাগ।
গতকাল সিএমএম কোর্টে ক্লাবের সাবেক সভাপতি মিনহাজের নামে মানহানি ও প্রতারণার অভিযোগে ১০ কোটি টাকার মামলা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ‘আমি গতকাল সোমবার আদালতে মামলা করেছি, আজ মামলার নম্বর হাতে পেয়েছি। যারা আমাদের ক্লাবের ঐতিহ্য ও সম্মান নষ্ট করেছে তাদের আমরা বিচার চাই, যে কারণেই মামলা করেছি।’
ফিক্সিংয়ের দায়ে গত ২৯ আগস্ট মিনহাজকে আজীবন নিষিদ্ধ করে বাফুফে। তাঁর সঙ্গে সাবেক ম্যানেজার গওহর জাহাঙ্গীর, ভারতীয় ফিটনেস ট্রেইনার মাইদুল ইসলাম শেখ ও সহকারী ম্যানেজার আরিফ হোসেন। ভারতীয় ফিটনেস ট্রেনার সঞ্জয় বোস, ভারতীয় এজেন্ট আজিজুল হক নিষিদ্ধ করা হয় ১০ বছরের জন্য। ক্লাবের সাবেক গোলরক্ষক আপেল মাহমুদ নিষেধাজ্ঞা পেয়েছেন পাঁচ বছরের জন্য। বিভিন্ন মেয়াদের নিষেধাজ্ঞা পান ক্লাবের ১৩ ফুটবলার।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৭ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১২ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬