
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
রেফারির শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। তাঁকে সান্ত্বনা দিতে গিয়ে ভিনিসিয়ুন জুনিয়র, মার্কিনিওস, এনদ্রিকদেরও চোখ বেয়ে পড়ছিল পানি। যে হেক্সা মিশনের লক্ষ্যে ২৪ বছর ধরে ছুঁটছে ব্রাজিল, সেই অপেক্ষা আরও একটু দীর্ঘায়িত হলো। সেলেসাওদের ব্যর্থতা নিয়ে তোলপাড় বিশ্ব গণমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ শিরোনাম দিয়েছে, ‘বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নিয়ে একটি প্রশ্ন তুলেছে: তারা কি এখন একটি দলের চেয়ে ব্র্যান্ড হিসেবেই বেশি পরিচিতি পেয়েছে?’ আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সংবাদের শিরোনাম "বয়সের ভারে নুয়ে পড়া ব্রাজিল দলের বড় সার্জারি প্রয়োজন—কিন্তু এই কাজ করার জন্য আনচেলত্তিই কি সঠিক ব্যক্তি?’

ঐতিহ্য, ইতিহাস এবং মর্যাদার দিক থেকে ব্রাজিল এখনো বিশ্ব ফুটবলের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচিত বলে ‘দ্য গার্ডিয়ানে’র কথার সারমর্ম এটাই। তবে তাদের মূল্যায়ন অনুযায়ী, দলটি অনেক দিন ধরেই নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স দেখাতে পারেনি। এমনকি ব্রাজিল ২০১৯ কোপা আমেরিকা জয়ের পর আর কোনো শিরোপা জিততে পারেনি, সেটাও ব্রিটিশ সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে। ২০২২, ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্ব থেকে ছিটকে যাওয়ার কথাও বলা হয়েছে ‘দ্য গার্ডিয়ানের’ প্রতিবেদনে।

বিবিসি তাদের সংবাদমাধ্যমে ব্রাজিল দলের বর্তমান অবস্থার পাশাপাশি আনচেলত্তির নামও উল্লেখ করেছে। গত বছরের মে মাসে তিনি ব্রাজিল দলের কোচ হয়েছেন। এই সময়ে তাঁর অধীনে সেলেসাওরা ১৬ ম্যাচ খেলে ১০ ম্যাচ জিতেছে। তিনটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। যার মধ্যে গতকাল নিউইয়র্কে গুরুত্বপূর্ণ ম্যাচে নকআউট পর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে সেলেসাওদের। চোটের সঙ্গে লড়তে থাকা নেইমারকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন আনচেলত্তি। তবে পূর্ণ ফিট না থাকায় ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে ৩৭ মিনিট খেলানো হয়েছে। গত রাতে ৯০ মিনিটের পর অতিরিক্ত ১০ মিনিটে গোল করলেও সেটা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে।

ভিনি, এনদ্রিক, ব্রুনো গিমারেসদেরও দায় রয়েছে গত রাতের হারের পেছনে। প্রথম তিন ম্যাচে ৪ গোল করা ভিনি গত রাতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। একই অবস্থা এনদ্রিকেরও। আর গিমারেস ১৪ মিনিটের সময় পেনাল্টি পেয়েও গোল আদায় করে নিতে পারেননি। তা ছাড়া টুর্নামেন্ট শুরুর পর রাফিনিয়া, লুকাস পাকেতার মতো তারকারাও চোটে পড়েছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স ব্রাজিলের হতাশার ছবি দিয়ে শিরোনাম দিয়েছে, ‘বিশ্বকাপ থেকে আরও একবার অকাল বিদায় মেনে নেওয়ার চেষ্টা করছে ব্রাজিল।’
২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তারপর থেকে নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর কাছেই ধরা খাচ্ছে সেলেসাওরা। যার মধ্যে চারবার ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে। একবার ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছে সেলেসাওরা। যে ঘটনার পর বাংলাদেশে ব্রাজিলের ভক্ত-সমর্থকদের ‘সেভেন-আপ’ বলে মজা করেন আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা। গতকাল তো নরওয়ের কাছেই হেরে গেল ব্রাজিল। লাতিন আমেরিকার দলটির বিপক্ষে এখনো অপরাজিত থাকল নরওয়ে।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
৩ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
৩ ঘণ্টা আগে