
গত মাসে কৃষ্ণসাগরের আকাশে যুক্তরাজ্যের বিমানবাহিনীর (আরএএফ) একটি নিরস্ত্র গোয়েন্দা বিমানকে রাশিয়ার দুটি যুদ্ধবিমান ‘বারবার এবং বিপজ্জনকভাবে’ বাধা দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২০ মে) রাতে এই বিষয়ে জানায়, রাশিয়ার একটি ‘সু-৩৫’ ফাইটার জেট ব্রিটিশ গোয়েন্দা বিমান ‘রিভার জয়েন্ট’-এর এত কাছাকাছি চলে আসে যে, বিমানটির জরুরি ব্যবস্থা সক্রিয় হয়ে যায় এবং এর অটো-পাইলট ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এ ছাড়া একটি ‘সু-২৭’ যুদ্ধবিমানও ব্রিটিশ বিমানটির সামনে দিয়ে ছয়বার চক্কর দেয়। এর মধ্যে একবার সেটি ব্রিটিশ বিমানের নাক বরাবর মাত্র ছয় মিটার (১৯ ফুট) কাছাকাছি চলে এসেছিল।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি রুশ পাইলটদের এই আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং উদ্ভূত পরিস্থিতিতে আরএএফ ক্রুদের পেশাদারত্বের প্রশংসা করেছেন।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২ সালের পর এটিই রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ। ২০২২ সালে এক রুশ পাইলট কৃষ্ণসাগরের আকাশেই একটি ‘রিভেট জয়েন্ট’ বিমানকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল।
মন্ত্রণালয় জানায়, ন্যাটো বাহিনীর পূর্ব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করার জন্য ‘রিভেট জয়েন্ট’ বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করছিল। বিমানটিকে বিপজ্জনকভাবে বাধা দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে জন হিলি বলেন, ‘আন্তর্জাতিক আকাশসীমায় চলাচলকারী একটি নিরস্ত্র বিমানের প্রতি রুশ পাইলটদের বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য আচরণের আরেকটি উদাহরণ এটি। এই ধরনের কর্মকাণ্ড বড় কোনো দুর্ঘটনা এবং উত্তেজনা বৃদ্ধির গুরুতর ঝুঁকি তৈরি করে।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনা ন্যাটো, আমাদের মিত্র এবং আমাদের স্বার্থকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করার জন্য যুক্তরাজ্যের যে প্রতিশ্রুতি, তা থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারবে না।’

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি এক ব্যক্তির বিধবা স্ত্রীর পক্ষে দেওয়া স্থায়ী লোক আদালতের (পিএলএ) রায় বহাল রেখেছে। ওই ব্যক্তি জীবনবিমা পলিসি নেওয়ার মাত্র ২৫ দিনের মাথায় মারা যান। আর পলিসিটিতে মৃত্যুকালীন সুবিধা হিসেবে ১৪ লাখ ২২ হাজার রুপি নির্ধারিত ছিল। ফলে এখন স্ত্রীকে পুরো অর্থই দিতে হবে।
১০ মিনিট আগে
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে—গ্রেপ্তার ব্যক্তি বালজিৎ সিং ওরফে বিট্টু। তিনি চাক ধাড়িওয়াল গ্রামের বাসিন্দা। পাঠানকোট-জম্মু অংশের ন্যাশনাল হাইওয়ে-৪৪ এর একটি সেতুর কাছে থাকা দোকানে তিনি একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন। অভিযোগ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর...
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক যুদ্ধে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই-অল্টিট্যুড এরিয়া ডিফেন্স থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার অর্ধেকেরও বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। এর মাত্র এক সপ্তাহ আগে দেশটিতে ৪ হাজার সেনা মোতায়েনের পূর্বঘোষিত পরিকল্পনা বাতিল করেছিল পেন্টাগন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে