
দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, প্রখ্যাত গণসংগীতশিল্পী ও সংগঠক কামরুদ্দিন আবসার মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুদ্দিন আবসার দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর বিআইএসএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কামরুদ্দিন আবসার দীর্ঘ কর্মজীবনে বামপন্থী আদর্শভিত্তিক সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি লেখক সংগঠন বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। পাশাপাশি গণসংস্কৃতি ফ্রন্টের সক্রিয় সংগঠক হিসেবে সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনপ্রিয় গণসংগীত দল ‘সৃজনের’ সঙ্গেও ছিল তাঁর দীর্ঘদিনের নিবিড় সম্পৃক্ততা।
শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে তিনি আজীবন কাজ করে গেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একনিষ্ঠ, নির্লোভ, নিরহংকার ও এক সাহসী সাংস্কৃতিক কর্মী। মাঠের সংগঠকই নন, গণসংগীতের জগতে তাঁর অবদান ছিল অনন্য। গণসংগীতচর্চার পাশাপাশি তিনি নিজে অসংখ্য গান রচনা করেছেন এবং সেগুলোতে সুরারোপ করেছেন। প্রগতিশীল গণসংগীতের পাশাপাশি শিশুদের জন্য বহু ছড়াগানেও সুর দিয়েছেন গুণী এই শিল্পী।
তাঁর আকস্মিক প্রয়াণে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘পল্লবীতে শিশু হত্যার বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। আমাদের কাছে যে তথ্য-প্রমাণ আছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, এটা আমাদের প্রত্যাশা।’ আজ রোববার (৩১ মে) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়া
৬ মিনিট আগে
‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—এমন বক্তব্য দেওয়ার অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
শুক্রবার সকালে বাড়ি থেকে কচুয়া বাজারে দোকানের উদ্দেশে রওনা হন তাঁর বাবা। তবে দুপুরের দিকে দোকানটি বন্ধ দেখেন ছানাউল্লাহ। পাশের দোকানদার জানান, তাঁর বাবা অসুস্থতার কথা বলে বাড়ি চলে গেছেন। তবে বাড়িতে নুরুল ইসলামকে পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
নেত্রকোনায় বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে