নতুন বছরের সূর্যোদয় হয়েছে। রাজধানীর রমনার বটমূলে জড়ো হয়েছেন আপামর বাঙালি। শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সকাল সোয়া ৬টায় সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক লগনে’ গান দিয়ে নতুন বছরকে আবাহনের সূচনা করা হয়।
একে একে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’, ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দক্ষিণ হাতে’ ও ‘বাজাও আমারে বাজাও’।
এবার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ, জ্যোতিরিন্দ্র মৈত্র, মাতলুব আলী ও সলিল চৌধুরীর গান পরিবেশিত হচ্ছে।

পরিবেশনায় অংশ নিচ্ছেন খায়রুল আনাম শাকিল, লাইসা আহমদ লিসা, নাসিমা শাহীন, চন্দনা মজুমদার, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শারমিন সাথী ইসলাম ময়না, মিরাজুল জান্নাত সোনিয়া, সমুদ্র শুভম, ঐশ্বর্য সমদ্দার, প্রিয়ন্তু দেব প্রমুখ।
বিগত বছরের সব ‘প্রতিকূলতা’ ও ‘আবর্জনা’ দূর করে ‘আরও মানবমুখী’ হওয়ার প্রত্যয় নিয়ে এবার বর্ষবরণ করছে দেশের সংস্কৃতিচর্চার পথিকৃৎ এই সংগঠন। বাংলা নববর্ষ ১৪৩৩-এর এবারের মূল ভাবনা—‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’

প্রভাতী আয়োজনে মোট ২২টি গান পরিবেশিত হচ্ছে। এর মধ্যে আটটি সম্মেলক এবং ১৪টি একক কণ্ঠের গান। এ ছাড়া দুটি পাঠ রয়েছে। শিশুসহ ছায়ানটের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্পী মিলিয়ে প্রায় ২০০ জন শিল্পী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণের আয়োজন করে আসছে। কালক্রমে এই আয়োজন দেশের সব ধর্ম ও বর্ণের মানুষের কাছে এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

রোগী আসছেন ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে, আর অপেক্ষার ফাঁকে ডুবে যাচ্ছেন বইয়ের পাতায়—একই ছাদের নিচে চিকিৎসা আর জ্ঞানচর্চার এমন অনন্য সমন্বয় গড়ে উঠেছে ‘ফার্মেসি পাঠাগার’। সাহিত্য খরার এই সময়ে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার পাশাপাশি বই পড়ার সুযোগ সৃষ্টি করে স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদীর রায়পুরার...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
১ ঘণ্টা আগে
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দিন জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে