Ajker Patrika

ঢাবি উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির বৈঠক, হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি

ঢাবি প্রতিনিধি
ঢাবি উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির বৈঠক, হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি
ঢাবি উপাচার্যের সঙ্গে বৈঠকে তিন দফা দাবি উত্থাপিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে তিন দফা দাবি উত্থাপিত করা হয়। দাবিগুলো হলো— ১. হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ২. অভিযুক্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকলে তাদের একাডেমিক বহিষ্কার, ৩. ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

এ সময় সাংবাদিক সমিতির নেতারা অভিযোগ করেন, গতকাল রাতে শাহবাগ থানার ভেতরে দায়িত্ব পালনকালে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন সাংবাদিক হামলার শিকার হন। তারা ঘটনাটিকে পরিকল্পিত আক্রমণ হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার দাবি করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল হাসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

বৈঠকে উপস্থিত উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম সাংবাদিকদের গতকাল রাতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ সাংবাদিক সমিতিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

বৈঠক শেষে সাংবাদিক সমিতির সভাপতি মানজুর হোসেন মাহি জানান, তারা প্রশাসনের আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কট করা হবে।

সাংবাদিক সমিতির অর্থ- সম্পাদক নাঈমুর রহমান ইমন বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, এটি স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তাই এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন পূর্বপরিকল্পিত, খুনি রুমমেট: পুলিশ

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘারবিয়েহ

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত