
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবার জড়িত থাকায় বিচার বিলম্ব হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ রোববার সকালে নারায়ণগঞ্জের বন্দরে সিরাজ শাহ মাজারে অবস্থিত ত্বকীর কবরের পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেন তিনি।
এর আগে ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মিলাদে অংশ নেন মেয়রসহ বিভিন্ন বাম রাজনৈতিক নেতৃবৃন্দ।
মেয়র আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবার এই হত্যাকাণ্ডে জড়িত বিধায় ত্বকী হত্যার বিচার বিলম্বিত হচ্ছে বলে ধারণা নারায়ণগঞ্জের মানুষের। আমরা চাই এই ধারণা থেকে বের হয়ে আমাদের সরকার যেটা সঠিক ও যেটা ন্যায্য সেটাই করবে। আমাদের সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা চাই না প্রতি মাসের ৮ তারিখে নারায়ণগঞ্জের মানুষ মোমশিখা প্রজ্বালন করে ত্বকী হত্যার বিচারের দাবি জানাক। প্রকৃত দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচার করা হোক।’
আইভী আরও বলেন, ‘দীর্ঘ ৯ বছর যাবৎ আমাদের সন্তান ত্বকী হত্যার বিচার হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। দেশের অনেক আলোচিত হত্যাকাণ্ডের বিচার হয়েছে। নারায়ণগঞ্জেরও কিছু আলোচিত হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা বলতে চাই, ত্বকী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হোক।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সুজনের জেলা সমন্বয়ক ধীমান সাহা জুয়েল, উন্মেষ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু প্রমুখ।
প্রসঙ্গত, ত্বকী হত্যার ৯ বছর উপলক্ষে ঘোষিত পাঁচ দিনের কর্মসূচির প্রথম দিনে এই দোয়া ও মিলাদ কর্মসূচি পালন করা হয়। আগামী ৭, ৮, ১১ এবং ১৮ মার্চ নারায়ণগঞ্জ ও ঢাকায় কর্মসূচি পালন করবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে তানভীর মুহাম্মদ ত্বকী বের হয়ে নিখোঁজ হয়। পরে ৮ মার্চ সকালে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় আটজনকে। তাঁদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তবে মামলার ৯ বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত অভিযোগপত্র আদালতে দাখিল করেনি তদন্তকারী সংস্থা র্যাব।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬