ত্বকী হত্যা নিয়ে অনেকে স্বার্থান্বেষী কাজ করছেন বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। শিগগিরই সব তথ্য-প্রমাণ নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন শামীম ওসমান। সদর উপজেলার অন্তর্গত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শামীম ওসমান বলেন, ‘রাস্তার পাশে ১০ জন নিয়ে বক্তব্য দিয়ে আমার চৌদ্দগোষ্ঠীকে উদ্ধার করা হচ্ছে। নারায়ণগঞ্জের ত্বকী হত্যা নিয়ে দোকানদারি করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে তথ্য প্রমাণসহ যতটুকু আমি জানি তা নিয়ে সংবাদ সম্মেলন করব। আমি দাবি করব হত্যাকাণ্ডের বিচার যেন ত্বরিৎ গতিতে হয়। আর যারা মানুষের জমি দখল করে খায়, ভূমিদস্যু, ইনকাম ট্যাক্সের ফাইলে নাই, দুর্নীতি করে বাড়ি বানান আর মহারানি সাজেন, পেছন থেকে চাবি দেন তাঁদের বলছি, ধৈর্যের একটি সীমা আছে।’
সব হত্যার বিচার চান উল্লেখ করে নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমান বলেন, ‘আমার ২০ জনকে হত্যা করেছে, বিচার পাই নাই। আমার পারভেজ ও মাকসুদকে কারা হত্যা করেছে সেটা আমি জানতে চাইব। তাই বলব, অত বেশি বাড়াবাড়ি করবেন না। যাতে জনগণ ক্ষেপে না যায়। জনগণ ক্ষেপে গেলে সুখকর হবে না। আমি অচিরেই মূল তথ্য প্রমাণসহ দ্রুত সকলকে জানাব। আমাদের কর্মীরা সকলে ক্ষেপে আছেন, তাঁদের রাগ উঠে গেছে। তাঁরা উত্তেজিত। বিভিন্ন সময়ে খারাপ কথা বলা হচ্ছে। আমাদের লোকজন প্রচণ্ড রাগান্বিত, তাঁদের বলছি ধৈর্য ধরে থাকেন। আগে সংবাদ সম্মেলনটি করি। তখন সব বলে দিব।’
ত্বকী হত্যা মামলার বিষয়ে শামীম ওসমান বলেন, ‘এক খসড়া চার্জশিটের কথা বারবার বলা হচ্ছে। কিন্তু আদৌ কিছু নাই। যারা ওই সময়ে র্যাবের কর্মকর্তারা এটা তদন্ত করেছিল, তাদের প্রধান সাত খুন মামলায় এখন কারাগারে। মেজর আরিফ কার সঙ্গে কথা বলেছিল কার সঙ্গে কন্ট্রাক্ট করেছিল সবই আমি জানি। কিছু বলি না কারণ আল্লাহর পথে চলে গেছি। ক্ষমাও করতাছি, ধৈর্য ধরতাছি। আল্লাহ এও বলেছেন, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ। যদি আগেরটা বেছে নেই তাহলে নারায়ণগঞ্জে কেউ পাঁচ মিনিটও দাঁড়াতে পারবে না। আমার কিছু করতে হবে না। জনগণই জবাব দিবে। কারণ জনগণের ওপরে কারও কোনো শক্তি নাই।’
উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘এখানে উপস্থিত সবাই আওয়ামী লীগ করেন না। এখানে অনেকে অন্য দলের আছেন। আমার কাছে এটা বিষয় না। আপনারা সবাই জনগণের প্রতিনিধি। আপনারা নির্বাচনের আগে অনেক কথা বলেছেন। একজন মেম্বারের কিছু করার ক্ষমতা নেই যদি চেয়ারম্যান সাপোর্ট না দেয়। আবার চেয়ারম্যানরা এমপি ছাড়া কিছু করতে পারবেন না। আপনারা যদি ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এখানে এসে থাকেন তাহলে আসসালামু আলাইকুম। আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াব। নারায়ণগঞ্জে যত বড় বড় কাজ হয়েছে, এগুলোর নব্বই ভাগ আমাদের দ্বারা হয়েছে। লিংক রোড, স্টেডিয়াম, পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জ ফ্লাইওভার হবে, ডিএনডি প্রজেক্ট হয়েছে, সব এলাকাতেই রাস্তা হয়েছে। আমি যে পরিমাণ রাস্তার কাজ এনেছি, অন্য চারটা এলাকার এমপি মিলিয়ে সেটা আনতে পারেনি। আপনাদের কাজ আদায় করে নিতে হবে আমার কাছ থেকে।’
শামীম ওসমান আরও বলেন, ‘আমি কাজ এনে দেব, কাজের চিন্তা করবেন না। কুতুবপুরের সেন্টু আগে অন্য দল (বিএনপি) করত, আরও আগে সে আওয়ামী লীগে আসতে চেয়েছিল। আমি বলেছি আগে কাজ করতে থাকো। কেউ মুখে দলে যোগ দিবে মন থেকে নয়, তা দরকার নেই। আমি চাচ্ছি মেম্বাররা প্রয়োজন অনুসারে লিস্ট করেন। আপনার এলাকার কাজগুলো চিহ্নিত করেন। কাজ সাজিয়ে ফাইল আমাকে জমা দিন। এতে করে আমার মাথায় থাকবে কাজগুলো কী কী।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুতফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুলাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে