
নির্বাচনের দুই দিন পরই নিজের ব্যানার-ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। পরিবেশদূষণ রোধ ও জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে এসব নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ করছেন তিনি।
ঢাকা-১৮ আসনের উত্তরার বিভিন্ন এলাকায় আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা-কর্মীদের নিয়ে ব্যানার-ফেস্টুন অপসারণের কার্যক্রম চালান নবনির্বাচিত এমপি জাহাঙ্গীর হোসেন।
পরিবেশ রক্ষা করা তাঁর অন্যতম নৈতিক দায়িত্ব উল্লেখ করে জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘ব্যানার-ফেস্টুন লাগানো আইনত দণ্ডনীয় না হলেও, এটি পরিবেশের ওপর চাপ সৃষ্টি করে। যেহেতু আমার প্রয়োজনে এই প্রচারসামগ্রী লাগানো হয়েছে, তাই জনগণের ভোগান্তি কমাতে সেগুলো সরিয়ে ফেলার দায়িত্বও আমার।’
জাহাঙ্গীর হোসেন জানান, এর আগেও বড় কোনো রাজনৈতিক সমাবেশের পর তাঁরা একইভাবে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা ও কাজের অগ্রাধিকারের কথা তুলে ধরে এস এম জাহাঙ্গীর জানান, ঢাকা-১৮ আসনের জন্য তাঁর প্রথম ও প্রধান লক্ষ্য হলো সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, ‘মানুষ সবার আগে নিরাপত্তা চায়। সমাজকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমি এই নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এটি নিশ্চিত হলে অন্যান্য সমস্যার সমাধান সহজ হবে।’
ঢাকা-১৮ আসনকে একটি আধুনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই প্রতিনিধি।

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৩ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৪ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
১৭ দিন আগে
আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
২১ জানুয়ারি ২০২৬