
বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ীর দুটি, পঞ্চগড়ের একটিসহ তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ তাঁকে জামিন দেন।
জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।
আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, তিন মামলায় নূরুল ইসলাম সুজনের জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট জামিন দিয়েছেন।
এর আগে এই তিন মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে বিফল হয়ে পরে হাইকোর্টে আবেদন করেন নূরুল ইসলাম সুজন। পঞ্চগড়ের হত্যা মামলায় গত বছরের ৩১ জানুয়ারি ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় ১ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর জামিন প্রশ্নে রুল জারি করেন।

প্রায় সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, নির্বাচনের পরপরই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সমন্বয়হীনতায় তা ম্লান হতে শুরু করেছে। সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রত্যাশা...
৪ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের পারপূগী গ্রাম এখন কৃষকের সাফল্যের গল্পে ভরপুর। বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকের পরিশ্রমের ফল পাকা ভুট্টা দোল খাচ্ছে। অনুকূল আবহাওয়া ও উন্নত জাত ব্যবহারের কারণে এ বছর জেলায় বিএডিসি হাইব্রিড ভুট্টা-৩ (বি-৩৩৫৫) জাতের বাম্পার ফলন হয়েছে। একই সঙ্গে বাজারদর স্থিতিশীল থাকায় কৃষকের...
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮ কোটি ৬০ লাখ টাকার দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের ভবনের মাত্র ৪০টি কলাম নির্মাণ করা হয়েছে। এর পর থেকে প্রায় এক বছর কাজ বন্ধ রয়েছে। ঠিকাদার, পিআইওসহ সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে একদিকে হাজারো শ্রমিক পড়েছেন মজুরি অনিশ্চয়তায়, অন্যদিকে বানভাসিদের সামনে...
৪ ঘণ্টা আগে
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মৌসুমের আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম। জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী গতকাল মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন এলাকার গাছ থেকে গোপালভোগ ও গোবিন্দভোগ আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। এদিকে ফলন ভালো হলেও ন্যায্য দাম নিয়ে হতাশ স্থানীয় চাষিরা।
৫ ঘণ্টা আগে