
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানিতে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছেন।
আজ বুধবার এ মামলার আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। আত্মপক্ষ সমর্থন করে সোহেল ও স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করেন। সোহেল রানা ক্ষমাও চান।
সোহেল রানের বক্তব্য শেষ হওয়ার পর স্বপ্নার বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। স্বপ্নাও নিজেকে নির্দোষ দাবি করেন। স্বপ্না বলেন, ‘আমি কিছু করিনি।’
এ সময় ট্রাইব্যুনাল স্বপ্নাকে উদ্দেশ করে বলেন, ‘দরজা কেন খোলেননি? এর কোনো ব্যাখ্যা দিতে চান কি না?’
এ সময় স্বপ্নাকে সতর্ক করে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যে শাস্তি তার হবে, একই শাস্তি আপনারও হতে পারে।’
এরপর স্বপ্না আবারও বলেন, ‘স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি।’
দুই আসামির কেউই তাঁদের পক্ষে সাক্ষ্য (সাফাই সাক্ষ্য) দেবেন না বলে ট্রাইব্যুনালকে জানান। পরে ট্রাইব্যুনাল যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন।
এ মামলায় রাষ্ট্র নিযুক্ত বিশেষ পিপি আজিজুর রহমান দুলু আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবারই যুক্তিতর্ক শুনানি শেষ হবে। এরপর ট্রাইব্যুনাল রায়ের তারিখ ধার্য করবেন।
গতকাল মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
গত ১৯ মে সকাল সাড়ে ১০টার দিকে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি, অ্যাভিনিউ-৭-এর ৩৭ নম্বর বাসার পাঁচতলা ভবনের তিনতলার উত্তর পাশের কক্ষের বেডরুম থেকে আট বছরের শিশু পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর রঙের বালতি থেকে মাথা উদ্ধার করা হয়। এ সময় স্বপ্না আক্তার দাঁড়ানো ছিলেন। তিনি জানান, তাঁর স্বামী সোহেল রানা শিশুকে বাথরুমে আটকে ধর্ষণ করার পর মেরে ফেলে। পরে মরদেহ গায়েব করার জন্য ধারালো ছুরি দ্বারা গলা কেটে ফেলেন। কাঁধ থেকে দুই হাত বিচ্ছিন্ন করেন। এরপর শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পুলিশকে খবর দেন এবং স্বপ্না আক্তারকে আটক করেন। পরে অভিযান চালিয়ে সোহেলকে আটক করে পুলিশ।
২০ মে ভোরে আব্দুল হান্নান পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, যে বাসা থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় তার বাসার পাশের বাসাই বাদীর বাসা। সকাল সাড়ে ৯টায় ওই শিশু বাসা থেকে বের হলে তাকে পাশের বাসায় নিয়ে আটকে রাখে। তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশুসহ ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ উদ্ধার হওয়া মরদেহ শানাক্ত করেছে। তারা হলেন বরগুনা শহরের কালিবাড়ী এলাকার দুলাল রায়ের...
৩ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে নূরজাহান রোডে বাসার ফটকে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
১২ মিনিট আগে
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ খান টিপু সাবেক এমপি সেলিম ওসমানকে গ্রেপ্তার করে আনার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, সেলিম ওসমান নিয়মিত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
২৭ মিনিট আগে
রাজধানীর শ্যামলী এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনায় অপহরণ ও ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ভাষ্য, চক্রটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সক্রিয় ছিল। বিশেষ করে ভোরের দিকে ব্যবসায়ীরা নগদ টাকা নিয়ে মালামাল কিনতে..
৩৮ মিনিট আগে