
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ খান টিপু পুলিশের ওপর অসন্তোষ প্রকাশ করে নিজেরাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমানকে ধরে আনার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, সেলিম ওসমান প্রায়ই তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে উপস্থিত হচ্ছেন এবং সেখানে বসে দলীয় মিটিং করছেন।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠানে এই মন্তব্য করেন টিপু। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন মহানগর বিএনপি নেতা ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ।
বক্তব্যে টিপু বলেন, ‘গডফাদার ওসমান পরিবার এখনো উঁকিঝুঁকি মারছে। এখনো সেলিম ওসমান উইজডমে (সেলিম ওসমানের মালিকানাধীন কারখানা) এসে মিটিং করে। পুলিশ প্রশাসনকে বলতে চাই, ঈদুল আজহার দিনেও গডফাদার সেলিম ওসমান উইজডমে এসেছে। এসে ঈদ পুনর্মিলনী করেছে। আপনারা কী করেন? আগামী দিনে যদি আপনারা সেলিম ওসমানকে গ্রেপ্তার না করেন, তাহলে আমরা বিএনপির নেতা-কর্মীরা তাকে ধরে নিয়ে আসব। উইজডমে বসে নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করবে, সেটা হতে দেওয়া যাবে না।’
উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত সেলিম ওসমানের ব্যবসাপ্রতিষ্ঠান উইজডম। ৫ আগস্টের পর শামীম ওসমান ও সেলিম ওসমানের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলেও অক্ষত রয়েছে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান। সরকার পতনের পর শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেলেও সেলিম ওসমান দেশেই অবস্থান করছেন—এমন দাবি বিএনপির নেতা-কর্মীদের। প্রায়ই তিনি নিজ কারখানায় এসে অফিস করেন এবং দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন—এমন অভিযোগও উঠেছে একাধিকবার।

চাঁদপুরের ফরিদগঞ্জে মুদিদোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে কবির হোসেন ও সামছুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ইয়াবা উদ্ধার করা হয় এবং তাঁদের বিরুদ্ধে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত সালমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত বাবা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
১৪ মিনিট আগে
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ তিনটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করেছে। তারা হলো বরগুনা শহরের কালীবাড়ি এলাকার দুলাল রায়ের...
৩৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে নূরজাহান রোডে বাসার ফটকে দুই নারীকে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
১ ঘণ্টা আগে