
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে গোলাম রসুল (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রসুলের গ্রামের বাড়ি মাগুরায়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনটির ৬ষ্ঠ তলার ছাদে কাজ করছিলেন গোলাম রসুল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে মাথা থেঁতলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। হেলমেট, সেফটি বেল্ট কিংবা নিরাপত্তা জাল ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছিল।
ভবনটির মালিক মো. রাসেল, মো. স্বপন ঢালি ও মো. সাকিব। এ বিষয়ে মালিক পক্ষের একজন স্বপন ঢালি বলেন, ‘বিষয়টি নিয়ে দুই পক্ষ থানায় বসেছি। মীমাংসার চেষ্টা চলছে। আমরা ঠিকাদারকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলেছিলাম। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে কি না, সেটা ঠিকাদার বলতে পারবে।’
ভবনের ঠিকাদার মো. রাজিব বলেন, ‘সেফটির বিষয়টি আমরা ভবনের মালিককে আগেই জানিয়েছিলাম। কিন্তু তাঁরা গুরুত্ব দেননি। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে হয়তো আজকের এই দুর্ঘটনা ঘটত না।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ আসেনি।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত রহিম উদ্দিন (৮০) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ শনিবার (১৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে...
১৮ মিনিট আগে
অর্থমন্ত্রী বলেন, দেশের যারা হতদরিদ্র এবং যাদের চিকিৎসা করাতে অসুবিধা হচ্ছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার বেসরকারি (প্রাইভেট) হাসপাতালগুলোর সঙ্গে বিশেষ চুক্তিতে যাচ্ছে। যেহেতু সরকারি হাসপাতালগুলোতে কিছু সীমাবদ্ধতা আছে, সে জন্য সরকার বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে কথা বলছে।
২৪ মিনিট আগে
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদীনালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের...
৩৭ মিনিট আগে
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের প্রায় ৪ বিলিয়ন ডলার ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে। যা টাকার অঙ্কে প্রায় ৪০ হাজার কোটি।’ বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার অর্থনীতিকে ঋণাত্মক অবস্থা থেকে উদ্ধারের চেষ্টা করছে...
৩৯ মিনিট আগে