ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে প্রাইভেট কারের চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৭৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাড়ির মালিক কামরান মোল্লা জানান, তাঁর বাসা বাড্ডায়। আজ ভোরে এক রোগীকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। ঢামেকের জরুরি বিভাগের গেট দিয়ে ঢোকার সময় পুলিশ ক্যাম্পের সামনে রাস্তায় বস্তা মুড়িয়ে শুয়ে ছিলেন ওই বৃদ্ধা। তবে প্রাইভেট কারের চালক আলম সেটি বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন, খালি বস্তা ফেলে রেখেছে কেউ। গাড়ির ভেতর জরুরি রোগী থাকায় দ্রুত তিনি সেটির ওপর দিয়েই চলে আসেন। পরে বুঝতে পেরে গাড়ি থামিয়ে ওই নারীকে জরুরি বিভাগে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং রাতে পুলিশ ক্যাম্পের সামনে বস্তা মুড়িয়ে ঘুমাচ্ছিলেন। ঘটনার পর গাড়িচালক আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ রয়েছে...
২ ঘণ্টা আগে
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা বাংলাদেশ...
২ ঘণ্টা আগে
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত...
২ ঘণ্টা আগে
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক কিশোর গুরুতর জখম হয়েছে। আহত কিশোরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কিশোর হলো ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির।
২ ঘণ্টা আগে