ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে একদিন বয়সী অজ্ঞাতনামা এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. লাভলু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি কালো কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নবজাতকটির বয়স এক দিন।
এসআই বলেন, কারা মৃত নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
৪ মিনিট আগে
বরিশাল নগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিএম কলেজের শিক্ষার্থীরা প্রায় ২০০ ব্যাটারিচালিত ও গ্যাসচালিত থ্রি-হুইলার আটক করেন। রোববার বিক্ষোভ ও সড়ক অবরোধের পর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের ভাড়া তালিকা নির্ধারণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
২৯ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ গ্রাহকেরা। তীব্র গরমে ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার জামুর্কীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশনের সামনে মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
৩২ মিনিট আগে
মুন্সিগঞ্জে অপহরণের পর রাজধানী ঢাকার গুলশান থেকে অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানা ও ঢাকার গুলশান থানা-পুলিশের যৌথ অভিযানে গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার শাহজাদপুর এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করা হ
৩৬ মিনিট আগে