Ajker Patrika

শাহজালালে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
শাহজালালে ৬০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা সাত যাত্রীর কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকার আমদানিনিষিদ্ধ সিগারেট জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা সাত যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। এ সময় সুকৌশলে লুকানো অবস্থায় ১২৫৩ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়। যার পরিমাণ ২ লাখ ৯৯ হাজার ৪০০ শলাকা। বাজারমূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা জানায়, সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যে সহায়তার জন্য ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ইরানে পারমাণবিক হামলার গুঞ্জন, হোয়াইট হাউসের তীব্র প্রতিবাদ

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত