
নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, মানুষকে আগে সচেতন করা হচ্ছে। এরপরও পলিথিনের ব্যবহার বন্ধ না হলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে পলিথিনবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পলিথিনের পরিবর্তে পাট, কাপড় ও অন্যান্য পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘একবার ব্যবহারযোগ্য পলিথিন বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার ইতিমধ্যে পাতলা পলিথিন নিষিদ্ধ করে আইন করেছে। এখন সেই আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকার শুরুতে মানুষকে উদ্বুদ্ধ করছে। তবে আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার চলতে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন মাটি, পানি, বায়ু ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। একই সঙ্গে নগরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণও এই পলিথিন। তাই দূষণ নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
ব্যবসায়ীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘নিষিদ্ধ পলিথিন মজুত, বিক্রি ও সরবরাহ থেকে বিরত থাকতে হবে। এর পরিবর্তে পাট, কাপড় ও পুনর্ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। নিয়মিত বাজার তদারকির পাশাপাশি পলিথিনবিরোধী অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।’
তিনি জানান, গত ছয় মাসে পলিথিনবিরোধী ১৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২০৬টি মামলা করা হয়, ১৯ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয় এবং ৫০ হাজার টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে পরিবেশবান্ধব বাজারের ব্যাগ বিতরণ করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসামির যাবজ্জীবন হয়েছে এক বছর আগে। রায় অনুসারে, সেই পরোয়ানা রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার কথা। কিন্তু এক বছরেও সেই পরোয়ানা পৌঁছায়নি। অভিযোগ রয়েছে, ঘুষ দেওয়ায় সেই পরোয়ানা আটকে রাখা হয়েছে।
৬ মিনিট আগে
লালমনিরহাটের সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) ও সাবরেজিস্ট্রারের পদ দুটি শূন্য রয়েছে। ফলে উপজেলার ভূমিসংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা শত শত মানুষ ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।
৬ মিনিট আগে
সময়ের সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামো, আসনসংখ্যা ও বিভিন্ন সুযোগ-সুবিধায় তেমন পরিবর্তন আসেনি। বর্তমানে ৪০ হাজার শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আসন রয়েছে মাত্র ১ হাজার ৪০০টি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে রেলওয়ের অধিগ্রহণ করা জমি, সরকারি রাস্তা ও ব্যক্তিমালিকানাধীন জায়গা দখল করে পাঁচতলার বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ইজারাবহির্ভূতভাবে বাজার বসানোর অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে