
রাজধানীর উত্তরায় চৈতী মজুমদারের (২৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তাঁর প্রেমিক অভিষেক দাস (৩২) ও তাঁর বন্ধু সাগরকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) সুমন কর রোববার (৯ জুন) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এসি সুমন কর আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৫ নম্বর সেক্টরে চৈতী মজুমদার নামের এক নারীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা চিত্তরঞ্জন মজুমদার বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। ওই মামলায় অভিষেক দাস ও সাগর নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ (রোববার) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নং সড়কের সরকারি প্রকৌশলী মো. শাহিদুল ইসলামের বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে চৈতীর লাশ উদ্ধার করা হয়। তিনি সাভারের জিরাবো এলাকার মিলেনিয়াম টেক্সটাইলস সাউদার্ন গার্মেন্টসে প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। তাঁর বাড়ি যশোরের কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে।
এ ঘটনার পরপরই চৈতীর প্রেমিক অভিষেক দাস প্রান্ত ও তাঁর বন্ধু সাগরকে উত্তরার লুবানা হাসপাতাল থেকে আটক করে পুলিশ। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে চৈত্রীর বাবা বলেছেন, ‘জনৈক গোলাম রব্বানী আমাকে ফোন কল করে বলেন, আপনি কি চৈতীর বাবা, আপনার মেয়ে লুবানা হাসপাতালে ভর্তি। আপনি তাড়াতাড়ি আসেন। পরে আবার আমি ফোন করে আমার মেয়ের কী হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, আংকেল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। দ্রুত হাসপাতালে গিয়ে আমার মেয়েকে মৃত অবস্থায় জরুরি বিভাগের সামনে দেখতে পাই।’
এজাহারে তিনি আরও বলেন, ‘আমার মেয়ে ও অভিষেক দাস প্রান্ত উভয়ে দুই মাস যাবৎ ৫ নং সেক্টরের ওই বাসায় স্বামী–স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করে আসতেছিল। তখন তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। অভিষেক দাস আমার মেয়েকে মানসিকভাবে নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনা দিত। আমার মেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে।’

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
১৯ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬