রাজধানীর তেজগাঁও রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (আনুমানিক ৫০) বছরের এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও স্টেশনের পাশে রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পথচারী ইসরাফিল পলাশ ও মো. ইয়াসিন বলেন, বিকেলে ওই ব্যক্তি তেজগাঁও স্টেশনের পাশে রেললাইন দিয়ে সিগারেট খেতে খেতে যাচ্ছিল। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হয়। দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তবে তাঁর পরিচয় জানি না। তাঁর পড়নে ছিল চেক লুঙ্গি ও প্রিন্টের ফুল হাতা শার্ট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে।

নাটোরের গুরুদাসপুরে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে সোমবার দুপুরে ইউনিয়ন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক।
৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে সালেহা বেগম হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও ইউনিয়ন জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
১৬ মিনিট আগে
বাগেরহাটে ইজিবাইক ও শ্যালো মেশিন চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
২২ মিনিট আগে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য মো. আসাদুজ্জামান সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩০ মিনিট আগে