
রাজধানীর উত্তরায় কিংফিশার নামের একটি বারে মারামারির ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। উত্তরা ১৩ নম্বর সেক্টরের ওই বারে গতকাল মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৩টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বার ও সেখানকার খদ্দেরদের সূত্রে জানা যায়, সাভারের ফরহাদ নামের এক ব্যবসায়ী ও কিংফিশার বারের বাউন্সার শাহরিয়ার রহমানের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহরিয়ারসহ বারটির অন্য স্টাফরা ফরহাদকে মারধর করেন। ওই সময় ফরহাদের বন্ধুবান্ধব বাধা দেন। পরে দুই পক্ষে মারামারিতে রূপ নেয়।
খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা–পুলিশ বারের ভেতর প্রবেশ করে। এ পরপরই বেশ কয়েকজন নারীসহ খদ্দেরদের বের হতে দেখা যায়।
এ বিষয়ে কিংফিশার বারের বাউন্সার শাহরিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সে (ফরহাদ) আমাকে মা তুলে গালাগাল দেয়। পরে সহ্য করতে না পেরে তার গায়ে হাত তুলি।’
ব্যবসায়ী ফরহাদ মদ্যপ অবস্থায় থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, ফরহাদ পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) ভাই।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শাফিন ইসতিয়াক রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে কিংফিশার বারটিতে ঝামেলার কথা শুনি। পরে সেখানে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করি।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে