বিএনপি নেতা-কর্মীদের গুম ও খুনের ঘটনা তদন্ত করে পদক্ষেপ নিতে আবারও আবেদন করা হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান।
এর আগে গত বছরের ৮ জানুয়ারি তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছেও তিনি একই অভিযোগ জমা দিয়েছিলেন। তবে এখনো পদক্ষেপ না নেওয়ায় পুনরায় তা জমা দেওয়া হয় বলে জানানো হয় আবেদনে।
অভিযোগে বলা হয়, ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপি নেতা-কর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। ওই সময়কালে শুধু ক্রসফায়ারের নামেই ২ হাজার ২৭৬ জনকে হত্যা করা হয়। তাঁদের মধ্যে ১ হাজার ৭৭৬ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় নদ-নদীর তীরবর্তী বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব স্থানে অনেক আগে থেকেই বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে নদ-নদীতে। বর্তমানে বেড়িবাঁধের অন্তত ৪০টি স্থান ঝুঁকিতে রয়েছে।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর প্রশাসন আম সংগ্রহের তারিখ ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে গত এপ্রিলে। কিন্তু তার তোয়াক্কা না করেই দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় অপরিপক্ব আম নামাতে শুরু করেছেন অসাধু ব্যবসায়ীরা। এমনকি জেলার সবচেয়ে বড় আমবাজার বানেশ্বর হাটেও মিলছে আম।
৬ ঘণ্টা আগে
অতিবৃষ্টির ধাক্কায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে লক্ষাধিক কৃষক পরিবার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক জিরাতি পরিবার, যারা প্রতিবছর আবাদ মৌসুমে বাড়িঘর ছেড়ে হাওরে অস্থায়ীভাবে বসবাস এবং জীবিকা নির্বাহ করে। বৈশাখ শেষে যেখানে স্বস্তি নিয়ে ঘরে ফেরার...
৬ ঘণ্টা আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলড্রেস পরে মসজিদের সামনে টিকটকের ভিডিও তৈরি করার অভিযোগে এক ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে। টিসি পাওয়া ওই ছাত্রী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিকস ট্রেডে নবম শ্রেণিতে পড়ত।
৮ ঘণ্টা আগে