Ajker Patrika

রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৯: ০৮
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সেকান্দারের ভাই আমির আলী জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে। বাবার নাম আব্দুর রউফ। সেকান্দার স্ত্রী মাহফুজা ও তিন সন্তান নিয়ে রামপুরা ওলনবাজার এলাকায় থাকতেন। তিনি অটোরিকশা চালাতেন। শাহজাহানপুর ভাঙারি গলিতে সেকান্দারের দুটি অটোরিকশা আছে।

আমির আলী আরও জানান, সোমবার রাত ১১টার দিকে শান্তিবাগ ভাঙারি গলিতে মামুন ওরফে বুলেট মামুন, মামুনের শালা হান্নানসহ কয়েকজন সেকান্দারকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেকান্দার মারা যান। ঘাতকেরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগে কয়েকবার সেকেন্দার তাদের বাধা দিয়েছেন। গতকাল মামুনসহ কয়েকজন সেকান্দারকে মারার জন্য খুঁজতে থাকে। আজ রাতে একা পেয়ে সেকান্দারের মাথা, গাল, হাতে কুপিয়ে জখম করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সেকান্দারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা-পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

১৫ বছর পর পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়ার চাকরি পুনর্বহাল

জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট

ইরান যুদ্ধে বড় মোড়, ন্যাটোর আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত