
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য প্রচার না করার নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের পর আদালত এ নির্দেশনা দেন।
রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিশেষ পিপি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, ‘আইন অনুযায়ী কোনো আসামি বিচারকের সামনে ছাড়া পুলিশ হেফাজতে থাকাকালে বক্তব্য দেওয়ার অধিকার রাখেন না। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।’
তিনি ট্রাইব্যুনালে কাছে আবেদন করেন, ‘বিচারপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে—এমন কোনো পরিস্থিতি এড়াতে পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য প্রদান ও তা গণমাধ্যমে প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হোক।’
শুনানি শেষে ট্রাইব্যুনাল ওই আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এরপর সকাল ১০টা ৩০ মিনিটে মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। প্রথমে জবানবন্দি দেন মামলার বাদী ও নিহত শিশুর বাবা।
উল্লেখ্য, গতকাল এই মামলার আসামি সোহেল ও তাঁর স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। কিন্তু বিচারকের সামনে কোনো কথা না বললেও প্রধান আসামি সোহেল রানা পুলিশ হেফাজতে থাকাকালীন সাংবাদিকদের বলেন, ‘তিনি ধর্ষণ করেননি, হত্যাও করেননি, শুধু লাশ কেটেছেন।’
সোহেল রানা অন্য এক ব্যক্তি ডলারকে জড়িয়ে তাঁর ওপর দোষ চাপান। এ ঘটনা গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের কাছে আবেদন করেন, পুলিশ হেফাজতের থাকাকালে কোনো বক্তব্য প্রচার করা বেআইনি।
আরও পড়ুন:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কৃষি উদ্যোক্তা মোহাম্মদ এয়াকুব দৌলত প্রবাসজীবনের ব্যর্থতা কাটিয়ে আম্রপালি ও বার্মিজ জাতের রাংকোয়াচি আম চাষে সফলতা পেয়েছেন। প্রায় পাঁচ একর জমিতে গড়ে তোলা তার বাগানে এক হাজারের বেশি আমগাছ রয়েছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগে দুই ভাইকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুন) দুপুরে অভিযান চালিয়ে এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মোশারফ হোসাইন।
১৩ মিনিট আগে
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তোফায়েল আহমেদের জন্মস্থান ভোলা সদর উপজেলার কোড়ালিয়া গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হয় তাঁকে।
১৬ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন অব্যাহত থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত স্থায়ী প্রকল্প বাস্তবায়ন ও ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন
১৮ মিনিট আগে