
মুন্সিগঞ্জে বেওয়ারিশ হিসেবে দাফন করা ওই মরদেহটি নিখোঁজ স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়ার। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কবর থেকে মরদেহ উত্তোলনের পর শনাক্ত করেন তাঁর স্ত্রী ফাহমিদা আক্তার ও স্বজনেরা। পরে সংশ্লিষ্ট থানা-পুলিশ, ডিবি পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সামার উপস্থিতিতে ইমতিয়াজের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এদিন বেলা ১টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভা কবরস্থান থেকে লাশটি উত্তোলনের কথা থাকলেও বৃষ্টি ও আইনগত প্রক্রিয়া শেষে বেলা ৩টার দিকে লাশ উত্তোলন শুরু হয়।
নিহত ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া (৪৭) ঢাকার তেজগাঁও থানার ডমিসাইল এলাকায় স্ত্রী, তিন ছেলে-মেয়ে ও মাকে নিয়ে নিজের ফ্ল্যাটে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা এলাকায়।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, ইমতিয়াজ মোহাম্মদ ৭ মার্চ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি উল্লেখ করে তাঁর স্ত্রী ফাহমিদা আক্তার পরদিন ৮ মার্চ ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে ওই দিন সন্ধ্যায় সিরাজদিখানের মরিচের সেতু এলাকা থেকে অজ্ঞাতনামা পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে সিরাজদিখান থানা-পুলিশ। উদ্ধারের পরদিন আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করে পুলিশ। ৯ মার্চ বেওয়ারিশ হিসেবে মুন্সিগঞ্জ পৌরসভা কবরস্থানে দাফন করা হয় মরদেহটি।
এ বিষয়ে নিহত ইমতিয়াজের স্ত্রী ফাহমিদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘যেদিন আমরা লাশের ছবিটি দেখেছিলাম, সেদিনই বলেছিলাম এটা ইমতিয়াজের লাশ। আজকে লাশ উত্তোলনের পরেও দেখেছি, এটি ইমতিয়াজের লাশ। আমরা লাশ নিয়ে মুরাদনগরের গ্রামের বাড়ি পরমতলায় যাব। সেখানে কবর খননের কাজ চলছে। ইমতিয়াজকে তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁর বাবার পাশে দাফন করা হবে।’
ফাহমিদা আক্তার আরও বলেন, ‘সে (ইমতিয়াজ) নিখোঁজের পর থেকে প্রতিদিন আশায় ছিলাম, বাসায় ফিরবে। বাড়ির দরজা-জানালার দিকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তাকিয়ে থাকতাম। জীবিত স্বামীকে পেলাম না। লাশ পেলাম কিন্তু সেটা ছুঁয়েও দেখতে পারলাম না।’

রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
১৪ দিন আগে
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬