
অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় সজল ওরফে অটো সজল ও তাঁর তিন সহযোগীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পৃথক আদেশে প্রত্যেককে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
অন্য যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন বাপ্পী, হানিফ ও মোছা. শামসুন্নাহার।
আদালত সূত্রে জানা গেছে, অস্ত্র মামলায় প্রত্যেককে চার দিন ও মাদক মামলায় প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
আজ বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে হাজির করে পুলিশ। রাজধানীর গেন্ডারিয়া থানায় দায়ের করা অস্ত্র আইনে সাত দিন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আদালতে গেন্ডারিয়া থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার রাতে সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানা-পুলিশ তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, হেরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ১১ মামলার আসামি সজলকে প্রথমে আটক করে পুলিশ। তিনি পুলিশের কাছে স্বীকার করেন, স্বামীবাগের একটি ভাড়া বাসায় অস্ত্র ও মাদক মজুত রেখেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭টি তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরিতে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এই ঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।
সজল দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ ও মাদক কারবারের সঙ্গে জড়িত। পেশায় তিনি পরিবহন বাসের হেলপার হলেও পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি ও বাগডোব এলাকায় ভূমিহীনদের জন্য নয়টি ঘর নির্মিত হয়েছে দেড় বছর আগে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে ভূমিহীনদের ঘরের জন্য ইট আনা হয়েছিল ওই দুই এলাকায় নির্ধারিত খাসজমিতে।
২ ঘণ্টা আগে
প্রায় ১৭০ বছর ধরে চা উৎপাদিত হচ্ছে বাংলাদেশে। সময় যত যাচ্ছে, চা চাষাবাদে আধুনিকতার ছোঁয়া লাগায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বাড়ছে। তবে চা উৎপাদন বাড়লেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চাপে আছে শিল্পটি...
২ ঘণ্টা আগে
দেশের ৮টি শহরে সরকার গত সপ্তাহে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাদের নিয়োগ দিলেও বরিশালের সিদ্ধান্ত আটকে গেছে। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চার নেতার নাম প্রস্তাব আকারে পৌঁছায় সরকারের উচ্চপর্যায়ে।
২ ঘণ্টা আগে
ঈদুল আজহা শেষ হয়েছে এক মাসও পেরোয়নি! কিন্তু লায়ন সিনেমাসে ছবির বদলে দর্শক দেখবেন বিশ্বকাপ ফুটবলের বাছাই করা ম্যাচ। লায়নের মতো সিনেপ্লেক্স, একক পর্দার সিনেমা হল—কোনো জায়গায় ঈদের ছবিতে তেমন দর্শক না থাকার অভিযোগ সংশ্লিষ্টদের।
৩ ঘণ্টা আগে