চোরাই পথে অবৈধভাবে মোবাইল আনা এবং বিক্রির অপরাধে চোরাচালানকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ৩০৯টি মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাহমুদুল হাসান মাসুদ (২৮), জিসান (২৫), রাসেল (২৮), বিপ্লব হোসেন (৩২), রায়হান (২৩), রকি (১৯) ও হাসিবুল ইসলাম (২১)।
জানা যায়, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে অবৈধভাবে মোবাইল আনে একটি চক্র। তা অবৈধভাবে এ্যাসেম্বল করে সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রি করা হয়। ফলে অধিক লাভ করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তাঁরা। এরই ভিত্তিতে বিটিআরসি'র প্রতিনিধিরা পল্লবী সুপার মার্কেটের বেশ কয়েকটি মোবাইলের দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।
কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, ওই সব মোবাইল ব্যবহারের ফলে বিভিন্ন সময় গ্রাহকেরা বিড়ম্বনার শিকার হন। এ ছাড়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য নির্দিষ্ট নিয়মে আইএমইআই নম্বর দেখে নতুন মোবাইল কেনার ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন।
অভিযানে ভিভোর ৩৮ টি, অপ্পো ৬৩ টি, স্যামসাং ৯ টি, রেডমি ৩৬ টি, সনি এক্সপ্রিয়া ২ টি, আইফোন ৩৭ টি, এইচটিসি ৪ টি, সিম্ফোনি ১ টি, এলজি ৩ টি, নোকিয়া ২ টি, রিয়েলমি ৭ টি, পোকো ১টিসহ মোট ৩০৯টি অনিবন্ধিত মোবাইল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।
অতিরিক্ত ডিআইজি আরও বলেন, অভিযান চালানোর সময় বিটিআরসির প্রতিনিধি দল তাঁদের নিজস্ব সফটওয়্যার ও সার্ভারের মাধ্যমে আইএমইআই নম্বর যাচাই করেন। পরে ৩০৯টি মোবাইল সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে আমদানি করা বলে ঘোষণা করা হয়। এ সময় গ্রেপ্তারদের নামে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬