ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক নারীর মৃতদেহ রেখে পালিয়েছে তাঁকে নিয়ে আসা লোকজন। অজ্ঞাত পরিচয় ওই নারীর বয়স আনুমানিক ২৭ বছর। ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তিনি অন্তঃসত্ত্বা বলেও জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত মরদেহটি জরুরি বিভাগ মর্গের বাইরে ফেলা রাখা ছিল।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে দুইজন নারী সিএনজি অটোরিকশা যোগে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। আজ বিকেল ৪টা পর্যন্ত কারোরই পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, ‘মধ্যরাতে সিএনজি অটোরিকশায় করে ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই নারী। জরুরি বিভাগের ট্রলিম্যানরা তাঁকে ট্রলিতে করে চিকিৎসকের রুমের সামনে নিয়ে যায়। ওই নারীর সঙ্গে আসা দুই নারী টিকিট কাটার জন্য কাউন্টারে যান। অনেক সময় পেরিয়ে গেলেও টিকিট নিয়ে তাঁরা আর রোগীর কাছে ফিরে আসেননি। এতে হাসপাতালের স্টাফদের সন্দেহ হলে ওই নারীদের খোঁজ শুরু করেন। তবে হাসপাতালের কোথাও তাঁদের হদিস পাওয়া যায়নি। আজ দুপুরে পরিচালকের নির্দেশে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।’
মধ্যরাত থেকে মরদেহটি মর্গের বাইরে ফেলে রাখার বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড মাস্টার বলেন, ‘মরদেহটি মর্গেই রাখা ছিল। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করবে সে জন্য বাইরে রাখা হয়েছে।’
তবে হাসপাতালের একাধিক সূত্র জানায়, রাত থেকেই মরদেহটি মর্গের বাইরে ট্রলিতে করেই ফেলে রাখা হয়েছে। আর দুপুর দেড়টা পর্যন্ত সেখানে কোনো পুলিশের উপস্থিতিও চোখে পড়েনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীর পরিচয় শনাক্ত ও কীভাবে মারা গেছেন বিস্তারিত তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে। ওই নারী অন্তঃসত্ত্বা, তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরনে বাটিকের সালোয়ার কামিজ।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৩ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৭ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬