
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন টিসিবি ডিলাররা। তাঁদের দাবি, আইনিভাবে বৈধ অবস্থানে থাকা সত্ত্বেও নানা অজুহাতে ডিলারদের ওপর কর্তৃপক্ষের পক্ষ থেকে চাপ, হয়রানি ও চুক্তিসংক্রান্ত অনিশ্চয়তা সৃষ্টি করা হয়েছে, যার ফলে অনেকেই মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।
এ পরিস্থিতিতে টিসিবি ডিলারদের চুক্তি দ্রুত নবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান টিসিবি ডিলাররা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিলার ফরিদ উদ্দিন আহমেদ জুয়েল। তিনি বলেন, টিসিবি কর্তৃক নোটিশের মাধ্যমে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলারদের নবায়নের জন্য কর্তৃপক্ষ বরাবর পাঁচ হাজার টাকা অফেরতযোগ্য পে-অর্ডারের মাধ্যমে আবেদন করতে বলা হয়। নির্দেশনা মোতাবেক তাঁরা আবেদন করেন। টিসিবি কর্তৃপক্ষ নবায়ন আবেদনগুলো জেলা প্রশাসক কার্যালয়ে সরেজমিনে তদন্তের জন্য পাঠায়।
ফরিদ উদ্দিন উল্লেখ করেন, জেলা প্রশাসক কর্তৃক নিযুক্ত ম্যাজিস্ট্রেট সরেজমিনে তদন্ত ও সব প্রকার কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেন। যাঁদের সবকিছু সঠিক পেয়েছেন, সেসব ডিলারের ডিলারশিপ নবায়নের জন্য জেলা প্রশাসক টিসিবি কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন এবং ডিলারদের সঙ্গে নবায়ন চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য টিসিবি কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
ফরিদ উদ্দিন অভিযোগ করেন, টিসিবি কর্তৃপক্ষ জেলা প্রশাসক থেকে সুপারিশ প্রাপ্তির পরও এবং তাদের তৈরি করা সংশোধিত টিসিবি ডিলার নীতিমালা, ২০২৫-এ সুস্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও সুপারিশপ্রাপ্ত ডিলারদের বাদ দিয়ে অর্থাৎ তাদের সঙ্গে নবায়ন চুক্তি না করে নতুন করে সারা দেশে ডিলার নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এটিকে আইনত অন্যায় ও তালিকাভুক্ত ডিলারদের প্রতি অবিচার বলে দাবি করেন ফরিদ উদ্দিন। তিনি বলেন, ‘আমরা চাই, টিসিবি তার ভুল সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং আমাদের সঙ্গে নবায়ন চুক্তি সম্পন্ন করবে।’
সংবাদ সম্মেলনে সোনিয়া আক্তার নামের আরেক ডিলার বলেন, ‘আমি ক্যানসারের রোগী, চতুর্থ স্টেজে আছি, আমার বাবা নেই, স্বামী নেই। আমার বেঁচে থাকার অবলম্বন এটি, এটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমি চাই, আমাদের দাবি মেনে নিন, না হলে আমি নিজেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাবি নিয়ে অবস্থান করব।’
ডিলার মাহমুদা বেগম বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের যেভাবে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছেন, আমরা সবকিছু পরিপালন করেছি। তাহলে আমাদের লাইসেন্স কেন নবায়ন হবে না।’
রফিকুল ইসলাম নামের এক ডিলার বলেন, ‘টিসিবি কর্তৃপক্ষ জেদের বশবর্তী হয়ে এগুলো করছে, টিসিবির একটি চক্র এগুলো করছে, আমাদের সব কাগজ যাচাই-বাছাই করে জেলা প্রশাসক থেকে আমাদের পক্ষে রায় দিলেও তারা আমাদের লাইসেন্স বাতিল করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনের সড়কে তাঁরা মানববন্ধন করেন।

রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধ সুরক্ষায় চার মাস আগে নির্মিত প্রায় ১৪ লাখ টাকার দ্বৈত সারির বাঁশের স্পার বর্ষার প্রথম পাহাড়ি ঢলের চাপেই ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে রক্ষা বাঁধ এলাকায় নতুন করে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে।
২ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
১২ মিনিট আগে
জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত...
১৫ মিনিট আগে
পেটের ব্যথা নিয়ে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাফি। সুস্থ হওয়ায় শুক্রবার সকাল ১০টার দিকে তাঁকে ছাড়পত্র দেওয়া। এরপর ঝিলিক তাঁর স্বজনদের হাসপাতালে বিলের জন্য ১৬ হাজার টাকা পাঠাতে বলেন। দুপুর সোয়া ১টার দিকে ঝিলিকের সঙ্গে ছোট বোন রেশমি আক্তারের ভিডিও কলে কথা হয়।
১৮ মিনিট আগে