
একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করা হয়েছে। আজ সোমবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
গত ৪ নভেম্বর রাতে নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) ধারায় গুলশান থানায় ওই মামলা দায়ের করা হয়। মামলায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী নারী একজন চিকিৎসক, তিনি এর আগে শাকিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছিলেন।
ওই নারী জানান, চাকরির জন্য সাত-আট মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন তিনি। তখন তাঁর সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তাঁর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে। তাতে তিনি গর্ভবতী হন। পরে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি। ওই নারী আরও অভিযোগ করেন, এরপর চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, সেখান থেকে শাকিল প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করান।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬