রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ডিএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩৫ জন, লালবাগ ৩০ জন, ওয়ারী ৪৬ জন, মতিঝিল ৯৬ জন, তেজগাঁও ৭৯ জন, মিরপুর ১১৫ জন, গুলশান ৫১ জন, উত্তরা ৫১ জন গোয়েন্দা ১২ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের হেফাজত হতে ১১ কেজি গাঁজা, ২ হাজার ২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইলফোন, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাকু, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

টাওয়ার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট ও তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। বিকল্প লাইনে আংশিক সরবরাহ চালু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও চার থেকে পাঁচ দিন লাগতে পারে।
১ মিনিট আগে
আজ বেলা ১১টার দিকে মুহাম্মদ আজমীর ও আলভি সাঈদ দুই ভাই বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় দুজনই পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে মোহাম্মদ আজমীরকে জীবিত উদ্ধার করে। কিন্তু আলভি সাঈদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে জাল ফেলে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
৬ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত রাজশাহী রেশম কারখানার আধুনিকায়নে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। আজ মঙ্গলবার বিকেলে কারখানাটি পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস দেন।
১০ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে বালু ভরাটের কার্যক্রম চালানোয় মো. কুরবান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু ভরাটের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ লোহার পাইপ বিনষ্ট করা হয়েছে।
১০ মিনিট আগে