
বিদেশে পাচারের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়ূরপঙ্খীর পালক ও গোশতসহ রেজাউল করিম (২৪) নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা বুধবার দিবাগত রাত ১টায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ময়ূরপঙ্খীর পালক ও গোশত জব্দ করেন বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার মনোয়ারা বেগম।
পরে এসব পালক ও গোশত বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। পরে রাত ২টার দিকে জব্দকৃত ময়ূরপঙ্খীর পালক ও গোশতসহ গ্রেপ্তার হওয়া রেজাউল করিমের বিরুদ্ধে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।
গ্রেপ্তার হওয়া ওই বাংলাদেশি হলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম সোনারাং গ্রামের মো. শাহজাহান সরদারের ছেলে রেজাউল করিম।
বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, বিদেশে পাচারের চেষ্টাকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বিদেশে ময়ূরপঙ্খীর পালক ও গোশতসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একজন পরিদর্শক বাদী হয়ে মামলা করেছেন। রেজাউলকে গ্রেপ্তারকালে তাঁর সঙ্গের ট্রলিব্যাগে থাকা আটটি কার্টনের মধ্য থেকে ১০০ কেজি ওজনের ময়ূরের পালক ও ১০ কেজি গোশত জব্দ করা হয়। গ্রেপ্তারের আগে কাস্টমস কর্মকর্তারা কার্টনে কী আছে জানতে চাইলে রেজাউল করিম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।’
ওসি আজিজুল বলেন, গ্রেপ্তার হওয়া রেজাউল করিম শুল্ক ফাঁকি দিয়ে ময়ূরপঙ্খীর এসব পালক ও গোশত বিদেশে পাচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৭ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১২ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬