
বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমটা রিশাদ হোসেনের হয়েছে মনে রাখার মতোই। লেগস্পিন ঘূর্ণিতে ব্যাটারদের বোকা বানিয়েছেন বারবার। বাংলাদেশের তরুণ লেগস্পিনার পেয়ে গেলেন বর্ষসেরা পুরস্কার।
হোবার্ট হারিকেন্সের বিগ ব্যাশের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রিশাদ। বিগ ব্যাশের এই ফ্র্যাঞ্চাইজি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর ছবি পোস্ট করেছে। ক্যাপশনে হোবার্ট লিখেছে, ‘রিশাদ বিগ ব্যাশের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।’ বিগ ব্যাশ ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিচ্ছে ক্রিকেট তাসমানিয়া। তাঁরই অংশ হিসেবে রিশাদ পেয়েছেন এই পুরস্কার। নারী বিগ ব্যাশে হোবার্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ড্যানিয়েলি ওয়াট হজ।
রিশাদ ছাড়াও হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা বিগ ব্যাশের ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী। সবাইকে ছাপিয়ে রিশাদ পেয়েছেন এই পুরস্কার। হোবার্ট বিগ ব্যাশের প্লে অফ থেকে বিদায় নিলেও নজরকাড়া বোলিং করেছেন। হোবার্টের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট তাঁর। ১১ ইনিংসে বোলিং করে ১৫ উইকেট নেন তিনি। ইকোনমি ও বোলিং গড় ৭.৮২ ও ২০.৮৬। ২৬ রানে ৩ উইকেটই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।
২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশেও রিশাদের খেলার কথা ছিল হোবার্ট হারিকেন্সে। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ ছিল। সবশেষ ২০২৫-২৬ মৌসুমে তাঁর পারফরম্যান্সে সতীর্থদের পাশাপাশি রিকি পন্টিংও প্রশংসা করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ৫৫ ম্যাচে ৮.১২ ইকোনমিতে নিয়েছেন ৭১ উইকেট।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৬ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৬ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২২ দিন আগে