
২০২৬ আইপিএল নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি ডেভন কনওয়েকে কিনতে আগ্রহ দেখায়নি। আইপিএলে উপেক্ষিত নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তানে থাকলেও তারই প্রতিবেশী দেশে চলা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে পড়ে রয়েছে কিউই এই তারকা ক্রিকেটারের।
এবার পিএসএল-আইপিএল চলছে সমান তালে। কনওয়ে পিএসএলে খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। এই সময়ে তাঁর আইপিএলের সাবেক দল চেন্নাই সুপার কিংস গতকাল বাজেভাবে হেরে যাওয়ায় মন খারাপ কনওয়ের। চেন্নাইয়ের হারের পর আজ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘এইটা বসে বসে দেখা কঠিন। চেন্নাই সুপার কিংসকে রাজস্থান রয়্যালসের কাছে হারতে দেখা সত্যিই কষ্টকর।’
গুয়াহাটির বর্ষাপাড়ে ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং চেন্নাই সুপার কিংস এক পর্যায়ে ৭৪ রানে ৭ উইকেটে পরিণত হয়। সাত নম্বরে নামা জেমি ওভারটন ৩৬ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেও লড়াই করার মতো পুঁজি পায়নি চেন্নাই। ১২৮ রানের লক্ষ্য তাড়া করে ৪৭ বল হাতে রেখে ৮ উইকেটে জেতে রাজস্থান। চেন্নাই এই হারের বদলা নেবে বলে আশা কনওয়ের। পিএসএলে ব্যস্ত থাকা কিউই এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এই মুহূর্তে আমি পিএসএলের দায়িত্বে ব্যস্ত। কিন্তু চিপকে প্রতিশোধ নেওয়ার কথা সব সময় মাথায় থাকবে।’
এবারই প্রথমবারের মতো পিএসএলে খেলছেন কনওয়ে। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে এসে তাঁদের (পাকিস্তানি) আতিথেয়তায় মুগ্ধ তিনি। নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এখানে সবকিছু বেশ ভালোভাবেই চলছে। হোটেলগুলোতে ভালো রেস্তোরাঁ আছে। খাবার আমার বেশ ভালো লেগেছে। আর এখানকার মানুষজনও খুব অতিথিপরায়ণ। সবকিছুই মসৃণভাবে চলছে।’
পিএসএলে এখন পর্যন্ত এক ম্যাচ খেলেছেন কনওয়ে। ২৮ মার্চ মুলতান সুলতানসের বিপক্ষে ২৩ বলে ২৬ রান করেন তিনি। সেই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড হেরে যায় ৫ উইকেটে। ৮ বল হাতে রেখে ১৭২ রানের লক্ষ্য তাড়া করে জেতে মুলতান। তবে আজ বৃষ্টির বাগড়ায় ইসলামাবাদ ইউনাইটেড-পেশোয়ার জালমি পরিত্যক্ত হয়েছে।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৬ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৬ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২২ দিন আগে