
রোজার ঈদের সিনেমার রেশ না কাটতেই কোরবানির ঈদের জন্য নতুন সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। মালয়েশিয়ায় চলছে আজমান রুশোর ‘রকস্টার’ সিনেমার শুটিং। আজ ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ পেল রকস্টার সিনেমার ফার্স্ট লুক পোস্টার।
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান। পোস্টারে দেখা গেল, চোখে কালো সানগ্লাস, পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফপ্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস; পিচঢালা পথে পা ছড়িয়ে বসে দৃষ্টি স্থির দূরে কোথাও। পেছনে লেখা সিনেমার নাম রকস্টার।
সোশ্যাল মিডিয়ায় রকস্টার সিনেমার পোস্টারটি শেয়ার করে দর্শকদের উদ্দেশে শাকিব খান লেখেন, ‘আমার ভালোবাসার দর্শকদের জন্য এটা আমার জন্মদিনের উপহার।’
জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি। যেখানে থাকবে ভালোবাসার ভিন্ন এক অধ্যায়। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন।
সিনেমাটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে। এই সিনেমার নায়িকার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ফাঁস হওয়া মালয়েশিয়ায় শুটিংয়ের ভিডিওতে শাকিবের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে। গত বছর তাণ্ডব সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৬ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৬ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৩ দিন আগে