
লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেট গায়ে গত বছর ‘শিরোনাম’ সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছিলেন নিরব হোসেন। পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল কোরবানির ঈদে মুক্তি পাবে শিরোনাম। তবে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সিনেমাটি। এ বছর কোরবানির ঈদে মুক্তির জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে অনিক বিশ্বাস পরিচালিত এই সিনেমা। তবে বদলে যাচ্ছে নাম।
জানা গেছে, শুটিং শেষ না হওয়ার কারণে গত কোরবানির ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি সিনেমাটি। মাঝে একাধিকবার শুটিং শুরুর কথা থাকলেও অভিনেতাদের শিডিউলজনিত কারণে তা সম্ভব হয়নি। অবেশেষে আগামী সপ্তাহে শুরু হচ্ছে শুটিং। নিরব হোসেন জানালেন, আগামী সপ্তাহে শুরু হবে বাকি থাকা অংশের দৃশ্যধারণের কাজ। নিরব বলেন, ‘এই সিনেমার বেশির ভাগ শুটিং গত বছর শেষ হয়েছে। একটি গান ও ফাইটিং দৃশ্যের কাজ বাকি আছে। আগামী সপ্তাহে টানা কাজ করে শেষ হবে শুটিং।’
শুটিং শেষ হতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে নিরব বলেন, ‘তেমন কোনো বড় ইস্যু ছিল না। আমরা আসলে তাড়াহুড়ো করতে চাইনি। এ ছাড়া মাঝে সিনেমার নায়িকা ববি দেশের বাইরে ছিলেন। আমিও লন্ডন ও সৌদি গিয়েছিলাম। শিডিউল মেলাতে সময় লেগে গেছে।’
অভিনেতা আরও জানান, নতুন নামে মুক্তি পাবে সিনেমাটি। তবে এখনই সেই নাম প্রকাশ করতে চাইলেন না তিনি। জানালেন, নতুন পোস্টার প্রকাশ করে শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সিনেমার নাম।
ঈদে মুক্তির বিষয়ে নিরব বলেন, ‘এখন আমাদের ইন্ডাস্ট্রি হয়ে গেছে দুই ঈদকেন্দ্রিক। এই দুই সময়েই হলে দর্শকের ভিড় দেখা যায়। নির্মাতারা এটাকে কাজে লাগাতে চান। এ কারণেই ঈদে মুক্তির সিদ্ধান্ত। তবে আমার মতে, সারা বছর সিনেমা মুক্তি দেওয়া উচিত। আগে প্রতি শুক্রবার নতুন সিনেমা আসত। এখন অন্তত বছরজুড়ে অন্যান্য উৎসবেও মুক্তির পরিকল্পনা করা প্রয়োজন। ভালোবাসা দিবস, পয়লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পূজার সময়গুলোতে নতুন সিনেমা মুক্তির পরিকল্পনা করা উচিত।’
বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে শিরোনাম। সমসাময়িক অনেক বিষয় উঠে আসবে এতে। নিরব অভিনীত চরিত্রটির নাম ইব্রাহিম। চরিত্রের প্রয়োজনে লম্বা চুল রাখতে হয়েছে তাঁকে। তিনি জানান, এই সিনেমায় কয়েকটি লুকে দেখা যাবে তাঁকে। এতে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৬ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৬ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৩ দিন আগে