
শুটিং করতে গিয়েছিলেন। বাড়ি ফিরলেন শববাহী গাড়িতে। টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টালিউড। তালসারির সমুদ্রে ডুবে রাহুলের মৃত্যু হয় রোববার। সোমবার তমলুক হাসপাতালে ময়নাতদন্তের পর অভিনেতার মরদেহ তাঁর বিজয়গড়ের বাড়িতে এসে পৌঁছায়। সেখানে রাহুলকে শেষ বিদায় জানাতে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বন্ধু-পরিজন-সহকর্মীরা। এরপর বিকেল ৫টা নাগাদ বাড়ি থেকে সবাই মিলে তাঁর দেহ নিয়ে রওনা দেন কেওড়াতলা মহাশ্মশানের পথে। গানে গানে রাহুলকে চিরবিদায় জানান সবাই।
রাহুলের এই মৃত্যুর যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন টালিউডের অভিনয়শিল্পীরা। কারণ, আসলে কী ঘটেছিল, তা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে। এই মৃত্যু নিছক দুর্ঘটনা, নাকি একাধিক গাফিলতি আর অসংগতির ফল—এমন প্রশ্ন তুলছেন অনেকে। ওডিশা পুলিশ জানিয়েছে, তালসারিতে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় কোনো অনুমতি নেয়নি ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের টিম। সমুদ্রসৈকতে শুটিংয়ের জন্য লাইফ জ্যাকেট, লাইফ বোট, জরুরিকালীন চিকিৎসারও কোনো ব্যবস্থা রাখা হয়নি।
আরও বড় প্রশ্ন উঠছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে রয়েছে, রাহুলের ফুসফুসে মিলেছে প্রচুর পরিমাণে বালু। শুধু ফুসফুস নয়, রাহুলের খাদ্যনালিতেও বালু ও নোনা পানি পাওয়া গেছে। চিকিৎসকদের আশঙ্কা, অন্তত এক ঘণ্টার বেশি সময় পানির নিচে ছিলেন রাহুল। অথচ প্রোডাকশন টিমের দাবি, সমুদ্রে ডুবে যাওয়ার চার-পাঁচ মিনিটের মধ্যে উদ্ধার করা হয় অভিনেতাকে।
যে সময়ে তালসারির সমুদ্রসৈকতে দুর্ঘটনাটি ঘটে, তখন চলছিল শুটিং। ফলে সমুদ্রমুখী করে রাখা ছিল ক্যামেরা। সেই ক্যামেরায় বন্দী হয়েছে দুর্ঘটনার দৃশ্য। পুলিশ জানিয়েছে, ফুটেজে দেখা যাচ্ছে, রাহুল সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রের হাত ধরে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোচ্ছেন। হাঁটুজলে আচমকা দুজনেই তাল সামলাতে না পেরে পড়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যে শ্বেতাকে উদ্ধার করা হলেও রাহুল হারিয়ে যান।
শুটিংয়ে প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী কেন রাখা হয়নি, এমন প্রশ্ন তুলেছেন শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তীসহ অনেকে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন রকমের খবর পাচ্ছি। এই অসংগতিগুলো দূর হোক এবং নিরপেক্ষ ও সঠিক তদন্ত হোক।’ সুদীপ্তা চক্রবর্তীসহ অনেক অভিনয়শিল্পী সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। আর্টিস্ট ফোরাম এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, সেটাও জানতে চেয়েছেন তিনি।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৬ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৬ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৩ দিন আগে