
‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’। এই বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের (আইএফএফআর) ৫৫তম আসরে বিশ্ব প্রিমিয়ার হয় সিনেমাটির। ইতিমধ্যে দেশে মুক্তির ঘোষণা এসেছে এই সিনেমার। কোরবানির ঈদে মুক্তি পাবে রইদ। এবার জানা গেল, দেশে মুক্তির আগে যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি।
সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ক্রসরোডস বিভাগে নির্বাচিত হয়েছে রইদ। আগামী ১৫ মে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা এবং ১৬ মে বেলা ২টা ৩০ মিনিটে রইদ প্রদর্শিত হবে উৎসবে।
রইদের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ। সিনেমার গল্প নিয়ে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। আমরা সেই হাজার বছরের পুরোনো আখ্যানকে পুনর্নির্মাণের চেষ্টা করেছি।’
দেশে মুক্তি উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে রইদ সিনেমার প্রচার। প্রকাশ পেয়েছে সিনেমার গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা এবং মিক্স ও মাস্টারিং করেছেন রাশীদ শরীফ শোয়েব।

একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘রকস্টার’। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেল সিনেমার দ্বিতীয় পোস্টার। এতে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে দেখা গেল সাবিলা নূরকে।
৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সবশেষ সিনেমা হিসেবে এবার বিদেশে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। ১৮ ও ২০ এপ্রিল ইতালির ভেনিস ও রোম শহরের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিন্স।
৭ ঘণ্টা আগে
ব্যতিক্রম ধাঁচের গান দিয়ে নিজস্ব পরিচিতি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মেঘদল। অন্যদিকে, ভিন্ন আমেজের গান নিয়ে ওপার বাংলায় জনপ্রিয় হয়েছে ব্যান্ড চন্দ্রবিন্দু। শুধু পশ্চিমবঙ্গেই নয়, চন্দ্রবিন্দু সমান জনপ্রিয় বাংলাদেশের শ্রোতাদের কাছেও। এবার চন্দ্রবিন্দুর সঙ্গে প্রথমবার একমঞ্চে...
১৬ ঘণ্টা আগে
কাছাকাছি সময়ে মিডিয়ায় আগমন তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়ার। ক্যারিয়ারের শুরুতে অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। পর্দার বাইরেও তাঁদের রয়েছে ভালো বন্ধুত্ব। তবে ২০১৬ সালের পর পর্দায় আর জুটি বাঁধেননি তাঁরা। দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল গত বছরের শেষ দিকে, ‘ব্যাচেলর পয়েন্টে...
১৬ ঘণ্টা আগে