
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি—‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ ইতিমধ্যে মুক্তি পেয়েছে দেশের বাইরে। সবশেষ সিনেমা হিসেবে এবার বিদেশে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
১৮ ও ২০ এপ্রিল ইতালির ভেনিস ও রোম শহরের দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রিন্স। ইতিমধ্যে চলছে অগ্রিম টিকিট বুকিং। এমনটি জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। প্রযোজনা প্রতিষ্ঠানটি আরও জানায়, ইতালি থেকে শুরু হচ্ছে প্রিন্সের আপডেটেড ভার্সন। এর ফলে প্রিন্স সিনেমা নিয়ে দেশে যে জটিলতা দেখা দিয়েছিল, তা কাটিয়ে আরও নিখুঁত প্রদর্শনী দেখতে পাবেন দর্শকেরা।
এবার ঈদে হলের মালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে প্রিন্স। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত ছিল না। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগও করেন অনেকে। ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি, এমন অভিযোগও করেছেন অনেকে।
সমস্যা ছিল আরও, কারিগরি ত্রুটির কারণে স্টার সিনেপ্লেক্সে প্রথম চার দিন প্রদর্শনী পায়নি প্রিন্স। ঈদের দিন প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও প্রদর্শন করা যায়নি সিনেমাটি। এ নিয়ে হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সব অভিযোগ মেনে নিয়ে বিশেষ প্রদর্শনীতে টিমের পক্ষ থেকে ক্ষমা চান শাকিব খান। এবার দেখার বিষয় দেশের বাইরে প্রিন্স কতটা দর্শক টানতে পারে।
নব্বইয়ের দশকের ঢাকা শহরের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে প্রিন্স। গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।

একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘রকস্টার’। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেল সিনেমার দ্বিতীয় পোস্টার। এতে রোমান্টিক আবহে শাকিবের সঙ্গে দেখা গেল সাবিলা নূরকে।
২ ঘণ্টা আগে
এই বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের (আইএফএফআর) ৫৫তম আসরে বিশ্ব প্রিমিয়ার হয় ‘রইদ’ সিনেমার। ইতিমধ্যে দেশে মুক্তির ঘোষণা এসেছে এই সিনেমার। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে রইদ।
৩ ঘণ্টা আগে
ব্যতিক্রম ধাঁচের গান দিয়ে নিজস্ব পরিচিতি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মেঘদল। অন্যদিকে, ভিন্ন আমেজের গান নিয়ে ওপার বাংলায় জনপ্রিয় হয়েছে ব্যান্ড চন্দ্রবিন্দু। শুধু পশ্চিমবঙ্গেই নয়, চন্দ্রবিন্দু সমান জনপ্রিয় বাংলাদেশের শ্রোতাদের কাছেও। এবার চন্দ্রবিন্দুর সঙ্গে প্রথমবার একমঞ্চে...
১৩ ঘণ্টা আগে
কাছাকাছি সময়ে মিডিয়ায় আগমন তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়ার। ক্যারিয়ারের শুরুতে অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। পর্দার বাইরেও তাঁদের রয়েছে ভালো বন্ধুত্ব। তবে ২০১৬ সালের পর পর্দায় আর জুটি বাঁধেননি তাঁরা। দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল গত বছরের শেষ দিকে, ‘ব্যাচেলর পয়েন্টে...
১৩ ঘণ্টা আগে