
চট্টগ্রামের পটিয়ায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ সোলাইমানকে (৪২) গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ক্য লাহ্ চিং মারমা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পরিবার পটিয়ায় একটি ভাড়া করা বাসায় থাকে। তাদের পাশের ঘরেই বসবাস করতেন অভিযুক্ত সোলাইমান। গত ১৭ মার্চ শিশুটির মা-বাবা বাইরে কাজে ব্যস্ত থাকার সুযোগে সোলাইমান শিশুটিকে নিজের ঘরে নিয়ে যান। পরে তাকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে ও ১০ টাকা দিয়ে ফুসলিয়ে ধর্ষণ করা হয়।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। ধর্ষণে সহায়তার অভিযোগে মামলার ২ নম্বর আসামি সোলাইমানের স্ত্রী নূর আক্তারকে (৩২) ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’

চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিন (৩৪) ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এতিমখানাসংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামে...
২ ঘণ্টা আগে
গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি গ্রামের বিএনপির কর্মী শাহাদ আলী প্রকাশ্যেই ঘুরে বেড়াতেন। তাঁকে পুলিশ গ্রেপ্তার করেনি। এই শাহাদ আলী গত বৃহস্পতিবার দাওকান্দি সরকারি কলেজে গিয়ে নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা করেন।
২ ঘণ্টা আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে কলেজছাত্র এক শিশুকে সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন শিশুটিকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি সংকট বড় উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলেছে শিল্পোদ্যোক্তাদের। বিদ্যুতের লোডশেডিং আর ডিজেলের সংকটে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়ছে। এতে কমছে কারখানার উৎপাদন। বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ।
৩ ঘণ্টা আগে