
কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ৩১ হাজার ভারতীয় আতশবাজিসহ দুজনকে আটক করেছে র্যাব। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। র্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আজ সোমবার এ তথ্য জানান।
র্যাব সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে লাকসামের মুদাফফরগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় আতশবাজিসহ লাকসামের কোন্ডা (উত্তরপাড়া) গ্রামের মো. শফিক (৩২) ও মনোহরগঞ্জের জলিপুর মাইজপাড়া গ্রামের মো. জিয়াউর রহমানকে (৩৫) আটক করা হয়। চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মো. শফিক ও জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে ইজিবাইকটি ব্যবহার করে সীমান্ত এলাকা থেকে আতশবাজিসহ ভারতীয় বিভিন্ন পণ্যসামগ্রী এনে দেশের নানা জায়গায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করছিলেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে