
চট্টগ্রামের লালদীঘি ময়দানে সারা দেশ থেকে আসা ১০৮ জন বলী নিয়ে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর শুরু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) নগরের লালদীঘি ময়দানে বেলা সোয়া ৩টায় এ খেলার উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।
মেলার আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল জানান, এবারের বলীখেলায় অংশ নিতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও বলীরা অংশ নিয়েছেন।
আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, এবার মেলায় গত আসরের চ্যাম্পিয়ন বাঘা শরীফ ও রানারআপ রাশেদসহ বিভিন্ন বয়সের অন্তত ১০৮ জন বলী অংশ নিয়েছেন। এখান থেকে ৮ জন সেরা বলী নিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।
খেলা শেষে জয়ীদের মধ্যে চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেনের পুরস্কার বিতরণ করার কথা রয়েছে। উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
এর আগে গত দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ কুস্তিগির, যিনি ফাইনালে রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন। ফলে তিনি টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এবারের আসরেও শরীফ ও রাশেদ—দুই প্রতিদ্বন্দ্বীই অংশ নিচ্ছেন, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই এবারের ফাইনালেও এই দুই বলীর মধ্যে লড়াই জমে ওঠার প্রতীক্ষায় রয়েছেন।
জব্বারের বলীখেলা আয়োজক কমিটির সদস্য ও আব্দুল জব্বারের নাতি আকতার আনোয়ার চঞ্চল বলেন, বলীখেলায় প্রথম পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ৩৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ক্রেস্ট ও ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ক্রেস্ট ও ২৫ হাজার টাকা প্রদান করা হবে।
এদিকে বলীখেলা ঘিরে এবারও লাখো মানুষের সমাগম হয়েছে। লালদীঘি ময়দানের আশপাশে সিনেমা প্যালেস, লালদীঘিরপাড়, জেল রোড়, হাজারী গলির মুখ, মহল মার্কেটসহ কয়েক হাজার দোকান বসেছে। বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, মৎশিল্পের পণ্যগুলো শোভা পাচ্ছে মেলায়।
সিএমপির মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, বলীখেলাকে ঘিরে ড্রোন নজরদারি, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার স্থাপন করেছে সিএমপি। এ ছাড়াও বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াট কাজ করছে। পাশাপাশি বিপুলসংখ্যক র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর ১২ বৈশাখ অনুষ্ঠিত হওয়া এই বলীখেলা চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় লোকজ ক্রীড়া আয়োজন। ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় যুবসমাজকে শারীরিকভাবে প্রস্তুত করতে মরহুম আবদুল জব্বার সওদাগর এ বলীখেলার সূচনা করেন।

চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিন (৩৪) ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এতিমখানাসংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামে...
২ ঘণ্টা আগে
গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি গ্রামের বিএনপির কর্মী শাহাদ আলী প্রকাশ্যেই ঘুরে বেড়াতেন। তাঁকে পুলিশ গ্রেপ্তার করেনি। এই শাহাদ আলী গত বৃহস্পতিবার দাওকান্দি সরকারি কলেজে গিয়ে নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা করেন।
২ ঘণ্টা আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে কলেজছাত্র এক শিশুকে সংশোধনাগারে না পাঠিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন শিশুটিকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
২ ঘণ্টা আগে
জ্বালানি সংকট বড় উদ্বেগ-উৎকণ্ঠায় ফেলেছে শিল্পোদ্যোক্তাদের। বিদ্যুতের লোডশেডিং আর ডিজেলের সংকটে কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়ছে। এতে কমছে কারখানার উৎপাদন। বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ।
৩ ঘণ্টা আগে