কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সোমবার(৫ এপ্রিল) ভোর রাতে তাদেরকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার শ্রীগাংতা গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ জসীম উদ্দীন (৪২) এবং চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ইমাম নগর গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ নুরুল কাদের (২৬)।
র্যাব ১১-এর পক্ষ থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন লাটিমী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তারা। এই সময় একটি ব্যক্তিগত গাড়ি থেকে ৪০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে গাড়ি, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে বলেও র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
র্যাব ১১-এর উপপরিচালক তালুকদার নাজমুছ সাকিব জানান, আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
১ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
১ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৯ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৯ দিন আগে