নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিশেষ ভিজিএফের ৪০ বস্তা চাল গায়েব হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা বলছে, ঈদুল ফিতর উপলক্ষে গরিব দুস্থদের জন্য সরকারি বরাদ্দকৃত বিশেষ ভিজিএফের ৪২০ বস্তা চাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মজুত রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে ওই কার্যালয়ে ৩৮০ বস্তা চাল মজুত পাওয়া গেছে। সেখান থেকে ৪০টি বস্তা কমে গেছে। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল থাকে। আজ সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই ইউপি কার্যালয়ের পাহারাদার গ্রাম-পুলিশ মো. হারুনকে আটক করে স্থানীয়রা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘বাটইয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীনের প্রত্যক্ষ মদদে তাঁর লোকজন পাহারাদার হারুনকে দিয়ে হত দরিদ্রদের জন্য সরকারি বরাদ্দকৃত চাল আত্মসাতের উদ্দেশ্যে সরিয়ে নিয়েছে। ঘটনা ফাঁস হওয়ার পর পাহারাদার গ্রাম-পুলিশ হারুনের ওপর দোষ চাপিয়ে চেয়ারম্যান ও তাঁর লোকজন নিজেদের নির্দোষ হিসেবে অপরাধ ঢাকার অপচেষ্টা করছে।’
এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে ঘটনাটি প্রশাসনকে অবহিত করেছে বলে জানান। সেই সঙ্গে এ বিষয়ে প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মৌখিকভাবে জানার পর কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
২১ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬