চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হবে আগামী ৩ মে। এ ছাড়া নতুন এ সেশন থেকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত মঙ্গলবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার ২ নম্বর সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্র/ছাত্রীদের ক্লাস শুরুর তারিখ আগামী ৩ মে (রোববার) নির্ধারণ করা হয়েছে।
স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের উদ্যোগে সব বিভাগ/ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম একই তারিখে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, গত সভায় আমরা আগামী ৩ মে থেকে আনুষ্ঠানিক ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছি। ওই দিন থেকে নতুনদের ক্লাস শুরু হবে। এ ছাড়া শিক্ষার্থীদের কথা চিন্তা করে নতুন এই সেশন থেকে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৭ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৭ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২৩ দিন আগে