
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ও শনিবার (৪ জুলাই) সকালে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন, আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরইয়া এলাকার গৃহবধূ উম্মে হাবিবা (২২) এবং সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকার জেলে জিকু সর্দার (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব বরৈয়া এলাকা থেকে উম্মে হাবিবার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সায়েদ ইমরানের স্ত্রী ও এক কন্যাসন্তানের জননী ছিলেন। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ ইঁদুর মারার বিষপান করেন। স্বজনেরা তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আজ সকাল ৯টার দিকে আনোয়ারা সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জেলে জিকু সর্দারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জিকু ওই এলাকার ভট্টাচার্য নিবাস কলোনির একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে থাকতেন। তাঁর বাড়ি একই উপজেলার বিলপুর হাঁড়িপাড়া এলাকায়।
নিহতের পরিবারের অভিযোগ, ‘স্ত্রীর বোনের স্বামীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে জিকু সর্দারের বিরোধ ছিল। সেই আর্থিক লেনদেনের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।’
জিকুর স্ত্রীর ভাষ্যমতে, গত কয়েক দিন ধরে তিনি মানসিকভাবে বেশ হতাশায় ভুগছিলেন। পাওনা টাকা নিয়ে বিরোধের কথা জিকু স্ত্রীকে জানিয়েছিলেন এবং কিছু টাকা ব্যাংকে গচ্ছিত থাকার দাবি করেছিলেন। তবে তিনি সমস্যার কথা বিস্তারিত বলতেন না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেলে জিকু সর্দারের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাঙামাটির নানিয়ারচরের করল্যাছড়ি গ্রামে এডিপির আওতায় এলজিইডি প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করলেও স্থানীয়দের দাবি, এটি বড় ঝিরির পানিপ্রবাহ সামাল দিতে পারছে না। ফলে ১০টি গ্রামের মানুষের দুর্ভোগ কমেনি। তারা টেকসই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
১ মিনিট আগে
যশোরে রিপন অটো জুনিয়র বিশ্বকাপ-২৬ উপলক্ষে চূড়ান্ত ১৬ দলের ক্ষুদে খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে। ৭ থেকে ১০ বছর বয়সী শিশুদের মাঠমুখী করতে আয়োজিত এই টুর্নামেন্টে ১০ জুলাই পর্যন্ত ফ্রি ফুটবল ক্যাম্প চলবে, আর মূল খেলা শুরু হবে ১১ জুলাই।
২৭ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছাগল-কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ২১ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীর এই তারিখ ধার্য করেন।
৩১ মিনিট আগে
বরিশালে ব্যবসায়ী আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৬ মিনিট আগে