
চট্টগ্রামের রাউজানে মাটি কাটাকে কেন্দ্র করে মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাউজান পৌরসভার পূর্ব আইলি খীল খামার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল নঈম সওদাগর বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খামার টিলা এলাকায় বাবলু ও তাঁর মামাতো ভাই পলিনসহ কয়েকজন মিলে টিলা কেটে মাটি বিক্রি করছিলেন। এ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে নিহতের বাবা আবুল কালাম সওদাগর বলেন, ঘটনাস্থলটি বাবলুর নানার বাড়ির কাছে। তিনি সেখানে দাওয়াতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত একটি গ্রুপকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে, নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, বাবলু মাছ ধরতে গিয়েছিলেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অনলাইন প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তাররা হলেন সিফাত আহমেদ সজিব, সালমান, মো. মেছবাউল আলম মাহিন ও মহিদুজ্জামান মুন্না।
৫ মিনিট আগে
চলতি বছর দেশে হামের প্রাদুর্ভাব বাড়লেও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তা ছিল শূন্যের কোঠায়। এই অবস্থায় সেখানকার মানুষজন খানিকটা স্বস্তিতে ছিল। তবে আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে হামের উপসর্গ নিয়ে আট বছর বয়সী এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...
২৯ মিনিট আগে
চট্টগ্রামের লালদীঘি এলাকায় শতবর্ষী জব্বারের বলীখেলা ঘিরে আয়োজিত বৈশাখী মেলায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মেলার দোকানদারদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের সময় তাঁদের আটক করা হয়।
৩৭ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় দুই সপ্তাহ ধরে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি বন্ধ রয়েছে। দুই উপজেলা মিলে একটি মাত্র ফিলিং স্টেশন থাকলেও তেলসংকট ও ফুয়েল কার্ড ইস্যু শেষ না হওয়ার কারণ দেখিয়ে দুই সপ্তাহ ধরে তা বন্ধ রয়েছে। ফলে অস্বাভাবিক ভোগান্তিতে পড়েছে ওই এলাকার জ্বালানি তেলনির্ভর খাতগুলো।
১ ঘণ্টা আগে