
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মোহাম্মদ শহিদুল্লাহ্ (২৭)। ভুক্তভোগী শিশুটি (১২) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির বাবা জানান, তাঁর সন্তানকে অভিযুক্ত ওই মাদ্রাসাশিক্ষক আগে আরবি পড়াতেন। মঙ্গলবার দুপুরের দিকে তাঁর শিশুসন্তান মরিয়মনগর পূর্ব সৈয়দবাড়ী এলাকার স্থানীয় একটি পুকুরপাড়ে সহপাঠীদের সঙ্গে খেলছিল। এ সময় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক তাকে কাজ আছে বলে পার্শ্ববর্তী একটি ফোরকানিয়া মাদ্রাসায় ডেকে নিয়ে যান। এ সময় তাঁকে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে তার হাতে ১০ টাকা দিয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়। কিন্তু শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার মাকে সব বলে দেয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়ে ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাঈল বলেন, `শিশুটির বাবা বিষয়টি আমাকে জানালে শিশুটিকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিই। এ সময় শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছিল। অভিযুক্ত ওই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ শোনা গেলেও প্রমাণ পাওয়া যায়নি। তবে এবার শিশুটির সঙ্গে এমন ঘটনার পর বিষয়টি সামনে চলে এসেছে।'
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিলকী বলেন, '৯৯৯ থেকে একটা ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৯ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬