
চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগ তুলে মো. নুরুল আফছার (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁর ভাই মো. রাসেল (৩২) গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারমাসিয়া খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুরুল আফছার ওই এলাকার নুর নবীর ছেলে। আহত রাসেল তাঁর সহোদর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে নুরুল আফছার ও রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে গ্রাম্য সালিসের কথা বলে তাঁদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বারমাসিয়া করলিয়া ও মাস্টারপাড়া গ্রামের প্রায় ৪০-৫০ জন যুবক। সালিসে নেওয়ার আগে স্থানীয় লোকজন তাঁদের চোর বলে অভিযুক্ত করে মারধর শুরু করে।
এ সময় আফছারকে করলিয়া এলাকায় এবং রাসেলকে খন্দকারপাড়া নুরানি মাদ্রাসার পাশে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে দুজনই গুরুতর আহত হন। পরে তাঁদের খন্দকারপাড়া মাদ্রাসার সামনে নিয়ে আসা হয়। সেখানে রাসেলকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং আফছারকে গুরুতর আহত অবস্থায় মাদ্রাসার বারান্দায় ফেলে রাখা হয়।
এ সময় আফছারের ভাই হানিফ জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে চিকিৎসক নুরুল আফছারকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
নিহত ব্যক্তির স্ত্রী মুন্নী আক্তার বলেন, ‘আমার তিনটি অবুঝ সন্তানকে কী জবাব দেব? কীভাবে তাদের মানুষ করব বুঝতে পারছি না। সংসার কীভাবে চলবে সেটাও জানি না। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, একজন নিহত ও একজন আহত হয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো...
২ দিন আগে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।
২ দিন আগে
অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
১০ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
১০ দিন আগে